সাত দিনের মধ্যে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ

আপলোড তারিখঃ 2019-06-23 ইং
সাত দিনের মধ্যে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ ছবির ক্যাপশন:

চুয়াডাঙ্গায় প্রসূতির পেটে স্যালাইনের নল, চার সদস্যর তদন্ত কমিটিকে নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গার মা ক্লিনিকে প্রসূতির পেট থেকে স্যালাইনের নল বের হওয়ার ঘটনায় চার সদস্যবিশিষ্ট একটি বিশেষ তদন্ত কমিটি গঠন করা হয়েছে। গতকাল শনিবার এ তদন্ত কমিটি গঠন করা হয়। এ কমিটিকে সাত দিনের মধ্যে এ ঘটনার তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন চুয়াডাঙ্গার সিভিল সার্জন ডা. খায়রুল আলম। চুয়াডাঙ্গা সদর হাসপাতালের সিনিয়র কনসালটেন্ট ডা. ওয়ালিউর রহমান নয়নকে তদন্ত কমিটির প্রধান করা হয়েছে। কমিটির অন্য সদস্যরা হলেন চুয়াডাঙ্গা সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা ডা. শামীম কবির, চিকিৎসা কর্মকর্তা ডা. আওলিয়ার রহমান ও হাসপাতালের হেলথ এডুকেটর দেলোয়ার হোসেন। প্রসঙ্গত, গত ২০ মে চুয়াডাঙ্গার মা ক্লিনিকে সিজারিয়ান পদ্ধতিতে এক মেয়ে সন্তান প্রসব করেন চুয়াডাঙ্গা সদর উপজেলার ঠাকুরপুর মসজিদপাড়ার বিপুল আলীর স্ত্রী পলি। দুই দফা অস্ত্রপচারের পর তাঁর পেটে স্যালাইন সেটের নল মিললে এ ঘটনার পরিপ্রেক্ষিতে এ তদন্ত কমিটি গঠন করা হয়।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)