জীবননগরে মধ্যবয়সী নারীকে ধর্ষণ!

আপলোড তারিখঃ 2019-06-23 ইং
জীবননগরে মধ্যবয়সী নারীকে ধর্ষণ! ছবির ক্যাপশন:

জীবননগর অফিস: জীবননগরে মধ্যবয়সী স্বামী পরিত্যক্তা এক নারীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। গত বৃহস্পতিবার উপজেলার আন্দুলবাড়িয়া ইউনিয়নের বাজদিয়া গ্রামে এ ঘটনা ঘটে। এদিকে ঘটনাটি ধামাচাপা দিতে স্থানীয় কিছু নেতা-কর্মীদের লক্ষাধিক টাকা দিয়ে ম্যানেজ করাও হয়েছে বলে নাম প্রকাশ না করার শর্তে বেশ কয়েকজন জানান। জানা গেছে, উপজেলার বাজদিয়া গ্রামের মৃত আব্দুল বারি ওরফে পাচুর স্ত্রী (৩৫) গ্রামের একটি মাঠে ঘাস কাটতে গেলে একই গ্রামের মৃত বিশারত আলীর ছেলে শাহাদত ওরফে সাধু মন্ডল (৫০) তাঁকে জোরপূর্বক ধর্ষণ করেন। স্থানীয় সূত্রে আরও জানা গেছে, অভিযুক্ত সাধু মন্ডল এর আগেও এ ধরনের ঘটনা ঘটিয়েছেন। তিনি সম্পদশালী হওয়ায় সে সময় সেই ঘটনা টাকা দিয়ে ধামাচাপা দিয়েছিলেন। তা ছাড়া গত বৃহস্পতিবার এ ধর্ষণের ঘটনার পর গ্রামবাসী স্বামী পরিত্যক্তা ওই নারীর সঙ্গে অভিযুক্ত সাধু মন্ডলের বিয়ের প্রস্তাব তোলেন। ওই রাতে কাজিও নিয়ে আসা হয়। কিন্তু ধর্ষক বাড়ি থেকে রেডি আসার কথা বলে কৌশলে গ্রাম ছেড়ে পালিয়ে যান। ইউপি সদস্য জহুরুল বলেন, ঘটনাটি আমি শুনেছি। তা ছাড়া এ ঘটনাটি এলাকার সর্বত্র আলোচনা হচ্ছে। অভিযুক্ত ধর্ষক পালিয়েছেন। এদিকে, ঘটনাটি ধামাচাপা ও নির্যাতিতার সঙ্গে ধর্ষকের বিয়ে বন্ধ করতে স্থানীয় বেশ কিছু নেতা-কর্মীদের মাধ্যমে লক্ষাধিক টাকার লেনদেন করেন ধর্ষক ও তাঁর পরিবার। এ প্রসঙ্গে জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ গনি মিয়া জানান, ‘বাজদিয়া গ্রামে ধর্ষণের বিষয়ে এখনো কোনো অভিযোগ পাইনি। অভিযোগ এলে তদন্তপূর্বক ব্যবস্থা গ্রহণ করব।’

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)