মেহেরপুরে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

আপলোড তারিখঃ 2019-06-23 ইং
মেহেরপুরে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন ছবির ক্যাপশন:

মেহেরপুর অফিস: মেহেরপুর পৌরসভার আয়োজনে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে। গতকাল শনিবার বিকেলে মেহেরপুর সরকারি বালক উচ্চবিদ্যালয় মাঠে পৌর মেয়র মাহফুজুর রহমান রিটন জাতীয় পতাকা উত্তোলন করে এ টুর্নামেন্টের উদ্বোধন করেন। পৌর এলাকার ১৩টি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা এ টুর্নামেন্টে অংশগ্রহণ করছে। উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আসাব-উদ-দৌলার সভাপতিত্বে উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে দেন পৌর মেয়র মাহফুজুর রহমান রিটন। অন্যদের মধ্যে বক্তব্য দেন প্যানেল মেয়র শাহিনুর রহমান রিটন, কাউন্সিলর আল মামুন, জাফর ইকবাল, সাংবাদিক তুহিন আরণ্য, বিএম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুরাইয়া সুলতানা প্রমুখ। উদ্বোধনী দিনে শহীদ ক্যাপ্টেন আশরাফুল হাফিজ খান দৃষ্টি নন্দন সরকারি প্রাথমিক বিদ্যালয় জয়লাভ করেছে। খেলায় বঙ্গবন্ধু ফুটবলে শহীদ ক্যাপ্টেন আশরাফুল হাফিজ খান দৃষ্টি নন্দন সরকারি প্রাথমিক বিদ্যালয় ২-০ গোলে দিঘিরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়কে এবং বঙ্গমাতা ফুটবলে শহীদ ক্যাপ্টেন আশরাফুল হাফিজ খান দৃষ্টি নন্দন সরকারী প্রাথমিক বিদ্যালয় ৩-০ গোলে একই বিদ্যালয়কে পরাজিত করে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)