মেহেরপুরে মুক্তিযোদ্ধা খোদাবকশকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

আপলোড তারিখঃ 2019-06-23 ইং
মেহেরপুরে মুক্তিযোদ্ধা খোদাবকশকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন ছবির ক্যাপশন:

মেহেরপুর অফিস: মেহেরেপুর সদর উপজেলার ঝাউবাড়িয়ার বীর মুক্তিযোদ্ধা খোদাবকশের লাশ রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন করা হয়ছে। গতকাল শনিবার সকাল সাড়ে দশটায় ঝাউবাড়িয়া কবরস্থান-সংলগ্ন স্থানে জানাজা শেষে দাফন করা হয়। এর আগে মরহুমের মরদেহে জাতীয় পতাকা আচ্ছাদিত করে সম্মান জানানো হয়। পরে পুলিশের একটি চৌকস দল তাঁর লাশে গার্ড অব অনার প্রদান করে। রাষ্ট্রের পক্ষে সালাম গ্রহণ করনে সদর উপজলোর নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাসুদুল আলম। এ সময় জেলা কমান্ডার বশির আহেম্মদ, বীর মুক্তিযোদ্ধা আবুল কাশেম, মুক্তিযোদ্ধা, স্থানীয় নানা শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। নিহত ব্যক্তির পরিবার থেকে জানা গেছে, মুক্তিযোদ্ধা খোদাবকশ হঠাৎ হৃদরোগে আক্রান্ত হলে গত শুক্রবার সন্ধ্যায় তাঁকে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রাত দুইটার দিকে তিনি মারা যান। মৃত্যুকালে তাঁর বয়স হয়ছেলি ৭৩ বছর। মরহুম খোদাবকশ স্ত্রী, দুই পুত্র, দুই কন্যাসহ বহু গুণগ্রাহী রেখে গেছেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)