শৈলকুপায় আওয়ামী লীগ কর্মীকে হাতুড়িপেটা!

আপলোড তারিখঃ 2019-06-23 ইং
শৈলকুপায় আওয়ামী লীগ কর্মীকে হাতুড়িপেটা! ছবির ক্যাপশন:

ঝিনাইদহ অফিস: ঝিনাইদহের শৈলকুপা উপজেলার কাঁচেরকোল ইউনিয়নের ধর্মপাড়ায় তুহিন শেখ (২৫) নামের এক আওয়ামী লীগের কর্মীকে হাতুড়িপেটা করেছেন প্রতিপক্ষের লোকজন। গতকাল শনিবার বিকেলে ধর্মপাড়া মসজিদের সামনে এ ঘটনা ঘটে। সন্ধ্যায় গুরুতর আহত অবস্থায় তাঁকে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়। আহত ব্যক্তির স্বজনেরা জানান, দীর্ঘদিন ধরে ওই গ্রামে সাহেব আলী মেম্বার ও কালাম ম-লের সমর্থকদের মধ্যে আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ চলে আসছিল। উপজেলা পরিষদ নির্বাচনে সাহেব আলী মেম্বারের নেতৃত্বে তুহিন শেখ নৌকা প্রতীকের সমর্থন করে নির্বাচনে অংশ নেন। অপর দিকে কালাম ম-ল স্বতন্ত্র প্রার্থীর আনারস প্রতীকের নির্বাচনে অংশ নেন। নির্বাচনে আনারস প্রতীক জয়লাভ করে। এরপর থেকেই ওই গ্রামে উভয় পক্ষের মধ্যে উত্তেজনা ও সংঘর্ষ চলে আসছিল। গতকাল শনিবার বিকেলে তুহিন শেখ গ্রামের অন্যপাশ থেকে বাড়ি ফিরছিলেন। এ সময় কালাম ম-লের সমর্থক শাকিল হোসেন, মিলন হোসেন, রফিকুল ইসলাম, বাচ্চু, রনি হোসেনসহ বেশ কয়েকজন তুহিনকে হাতুড়িপেটা করেন। সেখান থেকে পরিবারের লোকজন তাঁকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করেন। এ ব্যাপারে শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বজলুর রহমান বলেন, ‘এমন কোনো ঘটনার কথা আমার জানা নেই।’

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)