শৈলকুপায় হামলায় শ্বশুর ও পুত্রবধূ আহত

আপলোড তারিখঃ 2019-06-23 ইং
শৈলকুপায় হামলায় শ্বশুর ও পুত্রবধূ আহত ছবির ক্যাপশন:

ঝিনাইদহ অফিস: ঝিনাইদহের শৈলকুপায় প্রতিপক্ষের অতর্কিত হামলায় শ্বশুর ও পুত্রবধূ আহত হয়েছেন। তাঁরা বর্তমানে শৈলকুপা উপজেলা স্বাস্থ কমপ্লেক্সে চিকিৎসাধীন। ঘটনাটি ঘটেছে গতকাল শনিবার সকালে উপজেলার আবাইপুর গ্রামে। খোঁজ নিয়ে জানা যায়, আবাইপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোক্তার আহমেদ মৃধা ও বর্তমান চেয়ারম্যান হেলাল উদ্দিন বিশ্বাসের মধ্যে সামাজিক আধিপত্য বিস্তার নিয়ে দীর্ঘদিন যাবৎ বিরোধ চলে আসছিল। এ বিরোধের জের ধরে গতকাল শনিবার সকালে গোলাম বিশ্বাসের বাড়িতে ঢুকে অতর্কিত হামলা চালিয়ে সোনা মুসল্লীর ছেলে গোলাম বিশ্বাস ও তাঁর পুত্রবধূ রেশমা বিশ্বাসকে মারধর করা হয়। গোলাম বিশ্বাস (৭০) অভিযোগ করেন, শনিবার সকালে আবাইপুর গ্রামে কিছু লোক লাঠিসোঁটা ও দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে হঠাৎ করে তাঁর বাড়িতে ঢুকে অতর্কিত হামলা চালায়। এ সময় তাঁকে ও তাঁর পুত্র মিন্টুর স্ত্রীকে বেধড়ক মারধর করে রক্তাক্ত জখম করা হয়। শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বজলুর রহমান জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। বর্তমানে সেখানকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে, মামলা প্রক্রিয়াধীন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)