ছবির ক্যাপশন:
আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে চুয়াডাঙ্গায় প্রস্তুতি সভা
সমীকরণ প্রতিবেদন:
কাল বাংলাদেশ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী। যথাযথ মর্যাদায় এ প্রতিষ্ঠাবার্ষিকী পালন উপলক্ষে চুয়াডাঙ্গায় প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার সন্ধ্যা সাতটায় জেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে এ প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়। চুয়াডাঙ্গা-১ আসনের সাংসদ ও জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুনের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সহসভাপতি খুস্তার জামিল, যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাড. শামসুজ্জোহা, সাংগঠনিক সম্পাদক মুন্সি আলমগীর হান্নান, মাসুদ উজ্জামান লিটু বিশ্বাস, দপ্তর সম্পাদক অ্যাড. আবু তালেব বিশ্বাস, বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক অ্যাড. তালিম হোসেন, প্রচার সম্পাদক ফেরদৌস ওয়ারা সুন্না, যুব ও ক্রীড়াবিষয়ক সম্পাদক আরশাদ উদ্দিন আহমেদ চন্দন, উপপ্রচার সম্পাদক শওকত আলী বিশ্বাস, মহিলা আওয়ামী লীগের নেত্রী কাকলি, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান শাহাজাদা মিলি, নাবিলা রুখসানা ছন্দা, শ্রমিক লীগের সভাপতি আফজালুল হক, সাধারণ সম্পাদক রিপন ম-ল, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল মান্নান নান্নু, সাধারণ সম্পাদক শাহাদৎ হোসেন, পৌর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আলাউদ্দিন হেলা, যুবলীগের সাবেক আহ্বায়ক আরেফিন আলম রঞ্জু, আব্দুল কাদের, ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি শাহাবুল হোসেনসহ আওয়ামী লীগের সব অঙ্গ সংগঠনের নেতারা।
যথাযোগ্য মর্যাদায় আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালনে অনুষ্ঠিত সভা থেকে দিনব্যাপী কর্মসূচি পালনের সিদ্ধান্ত গৃহীত হয়। কর্মসূচির মধ্যে রয়েছে ২৩ জুন সকাল ৬টায় জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, সকাল ৬টা ১৫ মিনিটে জাতির পিতার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, সকাল ৯টায় দলীয় কার্যালয় হতে বর্ণাঢ্য র্যালি ও সন্ধ্যা ৭টায় দলীয় কার্যালয়ে কেক কাটা।
আলমডাঙ্গা:
আওয়ামী লীগের ৭০তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন উপলক্ষে প্রস্তুতি সভা করেছে আলমডাঙ্গা পৌর আওয়ামী লীগ। গতকাল শুক্রবার সন্ধ্যা সাড়ে সাতটায় উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে এ প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। পৌর আওয়ামী লীগের সভাপতি আবু মুছর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র হাসান কাদীর গনু। সভায় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সম্পাদক ইয়াকুব আলী মাস্টার, জেলা বন ও পরিবেশবিষয়ক সম্পাদক সহিদুল ইসলাম খান, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি লিয়াকত আলী লিপু মোল্লা, শাহ আলম মন্টু, হামিদুল ইসলাম, পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সিরাজুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের কৃষিবিষয়ক সম্পাদক আব্দুল মালেক, পৌর আওয়ামী লীগের প্রচার সম্পাদক রেজাউল হক তবা, পৌর কাউন্সিলর জহুরুল হক স্বপন, পৌর যুবলীগের সভাপতি পৌর কাউন্সিলর আব্দুল গাফ্ফার, সরকারি কলেজ ছাত্রলীগের সভাপতি আশরাফুল হক, ওয়ার্ড সভাপতি শহিদুল ইসলাম, সরোয়ার হোসেন, সোনাউল্লাহ, আব্দুর রশিদ, মহসীন কামাল, শহিদ মোল্লা, শাফায়েত, ওলিউল্লাহ খান, সাবেক ছাত্রলীগের নেতা আবু ডালিম, মতিয়ার রহমান বাবু, সিরাজুল ইসলাম, টুকু প্রমুখ। সভায় আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালনে দিনব্যাপী নানা কর্মসূচি গৃহীত হয়।
