এ রাস্তা নির্মাণ হলে মানুষ উপকৃত হবে

আপলোড তারিখঃ 2019-06-22 ইং
এ রাস্তা নির্মাণ হলে মানুষ উপকৃত হবে ছবির ক্যাপশন:
আলমডাঙ্গায় রাস্তা নির্মাণকাজ পরিদর্শনকালে এমপি ছেলুন জোয়ার্দ্দার আলমডাঙ্গা অফিস: আলমডাঙ্গা লাল ব্রিজ থেকে এলাহীনগর পর্যন্ত পাকা রাস্তার নির্মাণকাজ পরিদর্শন করেছেন চুয়াডাঙ্গা-১ আসনের সাংসদ ও জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন। গতকাল শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে তিনি এ রাস্তার নির্মাণকাজের পরিদর্শনে আসেন। এ সময় ছেলুন জোয়ার্দ্দার বলেন, আওয়ামী লীগ ক্ষমতায় এলেই দেশে উন্নয়ন হয়। জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ এখন উন্নয়নের রোল মডেলে পরিণত হয়েছে। বিগত ১০ বছরে চুয়াডাঙ্গা-আলমডাঙ্গায় যে উন্নয়ন হয়েছে, তা বিগত ৩৫ বছরে কোনো সরকার করেনি। এ রাস্তা নির্মাণ হলে বৃহৎ এলাকার মানুষ উপকৃত হবে। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র হাসান কাদীর গনু, সাধারণ সম্পাদক ইয়াকুব আলী মাস্টার, কুমারি ইউপি চেয়ারম্যান আবু সাইদ পিন্টু, ওসি (তদন্ত) শেখ মাহবুবুর রহমান, এসআই গিয়াস, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি লিয়াকত আলী লিপু মোল্লা, খন্দকার শাহ আলম মন্টু, হামিদুল ইসলাম, পৌর আওয়ামী লীগের সভাপতি আবু মুছা, উপজেলা ভাইস চেয়ারম্যান খন্দকার সালমুন আহম্মদ ডন, মহিলা ভাইস চেয়ারম্যান কাজী মারজাহান নিতু, জেলা যুবলীগের সদস্য পৌর কাউন্সিলর মতিয়ার রহমান ফারুক, উপজেলা আওয়ামী লীগের সদস্য পরিমল কুমার ঘোষ, ৯নং ওয়ার্ড আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি শহিদ মোল্লা, সাধারণ সম্পাদক শাফায়েত, যুবলীগের নেতা সাইফুর রহমান পিন্টু, আসাদুজ্জামান টুটুল, ছাত্রলীগের নেতা সৈকত, পাপ্পু প্রমুখ।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)