১ লাখ ৩৮ হাজার ২২২ শিশুকে ভিটামিন ‘এ’ খাওয়ানো হবে

আপলোড তারিখঃ 2019-06-21 ইং
১ লাখ ৩৮ হাজার ২২২ শিশুকে ভিটামিন ‘এ’ খাওয়ানো হবে ছবির ক্যাপশন:
জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে চুয়াডাঙ্গায় সাংবাদিক ওরিয়েন্টেশন সভা নিজস্ব প্রতিবেদক: `ভিটামিন ‘এ’ প্লাস খাওয়ান, শিশুমৃত্যুর ঝুঁকি কমান` স্লোগানে চুয়াডাঙ্গায় জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে সাংবাদিক ওরিয়েন্টেশন সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকাল ১০টায় চুয়াডাঙ্গা সিভিল সার্জন অফিসের আয়োজনে সদর হাসপাতালের সম্মেলনকক্ষে এ ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্বের বক্তব্যে সিভিল সার্জন ডা. খায়রুল আলম বলেন, জেলার প্রত্যন্ত অঞ্চলের পিছিয়ে পড়া শিশুরা যাতে এবারের ক্যাম্পেইন থেকে বাদ না পড়ে, তার জন্য স্বাস্থ্য বিভাগ আগে থেকেই প্রস্তুতি সম্পন্ন করেছে। তিনি আরও জানান, চলতি বছর চুয়াডাঙ্গা জেলায় ১ লাখ ৩৮ হাজার ২২২ জন শিশুকে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে। এর মধ্যে ৬ থেকে ১১ মাস বয়সী শিশুর সংখ্যা ১৫ হাজার ৯৯৯ ও ১ থেকে ৫ বছর বয়সী শিশুর সংখ্যা ১ লাখ ২২ হাজার ২২৩। ওরিয়েন্টেশন সভার শুরুতে ভিটামিন ‘এ’ নিয়ে একটি প্রামাণ্যচিত্র প্রেজেন্টেশন করেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার এসআইএমও ডা. সুভাশিষ। ভিটামিন ‘এ’ প্লাস না খাওয়ালে শিশুরা কী কী রোগে আক্রান্ত হতে পারে, তা চিত্রে তুলে ধরা হয়। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন চুয়াডাঙ্গার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) কানাই লাল সরকার, চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রাজিব হাসান কচি, জেলা প্রেসক্লাবের সভাপতি মানিক আকবর, স্বাস্থ্য বিভাগের সিনিয়র হেলথ অফিসার রবজেল হক, পরিসংখ্যানবিদ আখতার হোসেন ও স্যানিটারি ইন্সপেক্টর গোলাম ফারুক।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)