চুয়াডাঙ্গায় প্রাইভেটকার রাখায় মা-বোনকে মারধরের অভিযোগ

আপলোড তারিখঃ 2019-06-20 ইং
চুয়াডাঙ্গায় প্রাইভেটকার রাখায় মা-বোনকে মারধরের অভিযোগ ছবির ক্যাপশন:
নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গা পৌর শহরের তালতলা পশুহাটপাড়ায় রাস্তার পাশে প্রাইভেটকার রাখাকে কেন্দ্র করে চালক মানিক ও রুপার মা-বোনকে মারধর করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় জোবাইদা পোল্ট্রি ফার্মের মালিক সামের জোয়ার্দ্দার ও ম্যানেজার মিন্টুর বিরুদ্ধে থানায় অভিযোগ করা হয়েছে। গতকাল বুধবার বিকেল তিনটার দিকে রুপার প্রাইভেট চালক মানিক রাস্তার পাশে প্রাইভেটকার রাখলে এ ঘটনা ঘটে। পরে রাত নয়টার দিকে রুপার মা রাহেদা খাতুন বাদী হয়ে এ অভিযোগ করেন। লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, তালতলা পশুহাটপাড়ার রুপার প্রাইভেট চালক মানিক গতকাল বিকেলে প্রাইভেট নিয়ে রুপার বাড়ির সামনে পৌঁছায়। এ সময় এলাকার জোবাইদা পোল্ট্রি ফার্মের মালিক টিএন্ডটিপাড়ার বাবু জোয়ার্দ্দারের ছেলে সামের জোয়ার্দ্দার ও তাঁর ম্যানেজার আরামপাড়ার আকুল শেখের ছেলে মিন্টু মোটরসাইকেল নিয়ে যাওয়ার সময় মানিককে গালিগালাজ করতে থাকে। মানিক গালিগালাজ করার কারণ জানতে চাইলে, তাঁকে এলাপাতাড়িভাবে মারতে থাকে তাঁরা। এ সময় মানিক চিৎকার করলে রুপার মা রাহেদা খাতুন ও বোন রুমা খাতুন ঠেকাতে গেলে তাঁদেরও মারধর করা হয়। পরে রাত নয়টার দিকে রাহেদা খাতুন বাদী হয়ে থানায় একটি অভিযোগ করেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)