চুয়াডাঙ্গায় গাঁজাসহ ডিঙ্গেদাহ হাটখুলাপাড়ার মিন্টু শেখ গ্রেপ্তার

আপলোড তারিখঃ 2019-06-20 ইং
চুয়াডাঙ্গায় গাঁজাসহ ডিঙ্গেদাহ হাটখুলাপাড়ার মিন্টু শেখ গ্রেপ্তার ছবির ক্যাপশন:
নিজস্ব প্রতিবেদক: গাঁজাসহ ডিঙ্গেদাহ হাটখুলাপাড়ার মিন্টু শেখ (৬০) নামে একজনকে গ্রেপ্তার করেছে চুয়াডাঙ্গা জেলা গোয়েন্দা পুলিশ। গ্রেপ্তার হওয়া আসামির বিরুদ্ধে মাদক আইনে মামলা করে সদর থানা হেফাজতে সোপর্দ করা হয়েছে। আজ তাঁকে আদালতে প্রেরণ করা হতে পারে বলে জানিয়েছে পুলিশ। গ্রেপ্তার মিন্টু শেখ ডিঙ্গেদাহ হাঠখুলা পাড়ার মৃত আলম শেখের ছেলে। গতকাল বুধবার বিকেল তিনটার দিকে ডিঙ্গেদাহ বাজার থেকে ৫০ গ্রাম গাঁজাসহ তাঁকে আটক করা হয়। জানা যায়, গোপন সংবাদের মাধ্যমে জেলা গোয়েন্দা পুলিশ জানতে পারে, ডিঙ্গেদাহ বাজারে জনৈক ব্যক্তির মাংসের দোকানের সামনে একজন ব্যক্তি মাদক বিক্রি করছে। এমন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা পুলিশের এসআই ইবনে খালিদ হোসেন ফোর্সসহ ঘটনাস্থলে অভিযান পরিচালনা করেন। অভিযানকালে একই এলাকার মৃত আলম শেখের ছেলে মিন্টু শেখকে আটক করেন। এ সময় গ্রেপ্তারকৃত আসামির কাছ থেকে ৫০ গ্রাম গাঁজা উদ্ধার করে পুলিশ। পরে তাঁর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের পূর্বক সদর থানা হেফাজতে সোপর্দ করা হয়। আজ তাকে আদালতে প্রেরণ করা হতে পারে বলে জানায় পুলিশ।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)