সচেতন নাগরিক ঐক্যের ব্যানারে মানববন্ধন

আপলোড তারিখঃ 2019-06-20 ইং
সচেতন নাগরিক ঐক্যের ব্যানারে মানববন্ধন ছবির ক্যাপশন:
জীবননগরের আনসারবাড়ীয়া রেলওয়ে স্টেশন পুনরায় চালুর দাবি প্রতিবেদক, আন্দুলবাড়ীয়া: জীবননগর উপজেলার আনসারবাড়ীয়া রেলওয়ে স্টেশনের অপারেটাল কার্যক্রম পুনরায় চালুর দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। গতকাল সকাল আটটায় সচেতন নাগরিক ঐক্যের ব্যানারে এলাকাবাসী এ মানববন্ধন কর্মসূচি পালন করেন। এ সময় খুলনা থেকে ছেড়ে আসা ঢাকাগামী আন্তঃনগর কপোতাক্ষ এক্সপ্রেস ট্রেনটি আটকে রাখেন তাঁরা। ফলে ঢাকা-খুলনা রুটে প্রায় এক ঘণ্টা সব ট্রেনের চলাচল বন্ধ হয়ে যায়। কপোতাক্ষ এক্সপ্রেস ট্রেনের পরিচালক শামসুদ্দোজা ট্রেন থেকে নেমে স্টেশন মাস্টারের রুমে আন্দোলনকারী নেতা-কর্মী ও স্থানীয় ইউপি চেয়ারম্যান শেখ শফিকুল ইসলাম মোক্তারের সঙ্গে আলোচনায় বসেন। পরে বাংলাদেশ রেলওয়ে পাকশী ও রাজশাহীর ঊর্ধ্বতন কর্মকর্তার সঙ্গে মুঠোফোনে কথা বলা হয়। বাংলাদেশ রেলওয়ে রাজশাহীর দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা খন্দকার শহিদুল ইসলাম এলাকাবাসীর তিন দফা দাবির মুখে আশ্বস্ত করেন আগামী ১৫ দিনের মধ্যে আনসারবাড়ীয়া রেলওয়ে স্টেশনের স্বাভাবিক কার্যক্রম পুনরায় চালু করা হবে। এমন আশ্বাস পেয়ে রেলপথ অবরোধ ও মানববন্ধন কমসূচি প্রত্যাহার করে নেন এলাকাবাসী।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)