ছবির ক্যাপশন:
দর্শনা য়েভ ট্রেড ট্রেনিং সেন্টারে কোর্সের সমাপনী ও সনদ বিতরণ অনুষ্ঠান
বিশেষ প্রতিবেদক:
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, এশিয়ান উন্নয়ন ব্যাংক (এডিবি), ঝরিংং অমবহপু ভড়ৎ উবাবষড়ঢ়সবহঃ ধহফ ঈড়ড়ঢ়বৎধঃরড়হ (ঝউঈ) -এর অর্থায়নে পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ)-এর সহযোগিতায় ওয়েভ ফাউন্ডেশনের বাস্তবায়নে ঝশরষষং ভড়ৎ ঊসঢ়ষড়ুসবহঃ ওহাবংঃসবহঃ চৎড়মৎধস (ঝঊওচ) প্রকল্পের আওতায় মোবাইল ফোন সার্ভিসিং এবং সুইং মেশিন অপারেশন কোর্সের দ্বিতীয় পর্যায়ের ৩য় ব্যাচের সমাপনী ও সনদ বিতরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। গতকাল বুধবার সকাল ১০টায় দর্শনার ওয়েভ ট্রেড ট্রেনিং সেন্টারে এ আয়োজন করা হয়েছে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ওয়েভ ফাউন্ডেশনের মানব সম্পদ উন্নয়ন বিভাগের উপ-পরিচালক জহির রায়হান, কমিউনিটি ফাইন্যান্স সেক্টরের পরিচালক কফিল উদ্দীন আহম্মেদ, উপসমন্বয়কারী আব্দুস সালাম।
অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্যে প্রকল্পের ফোকাল পার্সন আব্দুস সালাম বলেন, ‘দেশের যুব শক্তিতে কর্মসংস্থানে নিযুক্ত করতে সরকারের এই প্রকল্প এক মহতি উদ্যোগ। ওয়েভ ফাউন্ডেশন এ প্রকল্পের আওতায় দুটি কোর্সে ৫৭৫ জন নারী-পুরুষ ও যুবককে প্রশিক্ষণ করিয়েছে এবং এ পর্যন্ত শতকরা ৭২ জন প্রশিক্ষণার্থী কর্মসংস্থানে নিযুক্ত হয়েছেন। এখান থেকে বের হয়ে যাঁরা আত্মকর্মসংস্থানে যেতে চান, সংস্থার পক্ষ থেকে তাঁদের জন্য স্বল্প সুদে দীর্ঘমেয়াদি ঋণের ব্যবস্থাও করা হয়েছে। ২২ জুন নতুন ব্যাচ শুরু হবে।’
জহির রায়হান বলেন, জীবনে কোনো কিছু করতে গেলে অবশ্যই বাড়ির বাইরে যেতে হবে। তাই সংস্থার পক্ষ থেকে যেখানে চাকরির ব্যবস্থা করেছে, সেখানে অবশ্যই যেতে হবে। কঠোর মানসিকতা ও পরিশ্রম সফলতা নিয়ে আসবে।
প্রধান অতিথির বক্তব্যে কফিল উদ্দিন আহমেদ বলেন, ‘শুরুমাত্র ট্রেনিং দিয়েই আমরা ছেড়ে দিচ্ছি না। সারা জীবন ওয়েভ ফাউন্ডেশন তোমাদের সঙ্গে থাকবে। যখনই প্রয়োজন মনে করবে অবশ্যই আসবে।’ পরিশেষে ৫০ জন প্রশিক্ষণার্থীর হাতে বিগত তিন মাসের অর্জিত সনদ তুলে দেন অতিথিরা।
