ছবির ক্যাপশন:
ঝিনাইদহ অফিস:
ঝিনাইদহের শৈলকুপা উপজেলার শেখপাড়া বাজার থেকে ইয়াবা বড়ি, গাঁজা, হেরোইনসহ দুজনকে আটক করেছে র্যাব-৬। গতকাল বুধবার ভোররাতে তাঁদের আটক করা হয়। আটক ব্যক্তিরা হলেন কুষ্টিয়া সদর উপজেলার ইবি থানার পদ্মনগর গ্রামের আকছেদ প্রামাণিকের ছেলে নুরুজ্জামান প্রামাণিক (৩৫) ও কুমারখালী উপজেলার ধলনগর গ্রামের জুলমত মালিথার ছেলে আলম মালিথা (৫৫)। র্যাব-৬, সিপিসি-২ ঝিনাইদহ ক্যাম্পের কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মাসুদ আলম জানান, গোপন সংবাদের ভিত্তিতে তাঁরা জানতে পারেন, শেখপাড়া এলাকায় মাদক ব্যবসায়ীরা মাদক ক্রয়-বিক্রয় করছেন। এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৩৩০ পিস ইয়াবা, ১০ গ্রাম গাঁজা, ১ পুরিয়া হেরোইনসহ ওই দুজনকে আটক করা হয়। এ ঘটনায় শৈলকুপা থানায় মামলা হয়েছে।
