নতুন আহবায়ক কমিটি গঠনের দাবি

আপলোড তারিখঃ 2019-06-19 ইং
নতুন আহবায়ক কমিটি গঠনের দাবি ছবির ক্যাপশন:
তিতুদহ ইউনিয়ন আ.লীগের প্রতিবাদ সভা অনুষ্ঠিত প্রতিবেদক, তিতুদহ: চুয়াডাঙ্গা সদর উপজেলার তিতুদহ ইউনিয়ন আওয়ামী লীগের নবগঠিত আহ্বায়ক কমিটির বিরুদ্ধে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার তিতুদহ ও গড়াইটুপি ইউনিয়ন আওয়ামী লীগের নেতা-কর্মীরা তিতুদহ প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে এ প্রতিবাদ সভার আয়োজন করেন। তিতুদহ ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলী হোসেন মাস্টারের উপস্থাপনায় সভায় প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গা সদর থানা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মিজানুর রহমান টিপু। আওয়ামী লীগ নেতা আব্দুল মাস্টারের সার্বিক সহযোগিতায় সভায় উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা সদর উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক সাজ্জাদুল হক ঝন্টু, তিতুদহ ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক গিয়াস উদ্দীন, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল মতিন খোকন, নবগঠিত গড়াইটুপি ইউনিয়ন যুবলীগের সভাপতি রাশেদুজ্জামান পলাশ, সম্পাদক চাঁন আলী, তিতুদহ ইউনিয়ন যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক সাগর হোসেন, বাচ্চু মোল্লা, খাড়াগোদা মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক সভাপতি শফিকুজ্জামান রাজু, তিতুদহ ইউনিয়ন আওয়ামী লীগের ১নং ওয়ার্ড সভাপতি বাবুল আক্তার, সম্পাদক দারুল প্রমুখ। সভা শেষে গড়াইটুপি ও তিতুদহে ৪১ সদস্যবিশিষ্ট আওয়ামী লীগের আহবায়ক কমিটি নতুন করে গঠন করার দাবি জানান বক্তারা। উল্লেখ্য, গত ৯ জুন তিতুদহ ইউনিয়ন আওয়ামী লীগের আহ্বায়ক কমিটি গঠন করা হয়। এ কমিটিতে আহ্বায়ক হিসেবে দায়িত্ব পান ইউনিয়ন আওয়ামী লীগ নেতা শুকুর আলী।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)