আনসারবাড়ীয়ায় অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার

আপলোড তারিখঃ 2019-06-19 ইং
আনসারবাড়ীয়ায় অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার ছবির ক্যাপশন:
নিজস্ব প্রতিবেদক: জীবননগর উপজেলার আনসারবাড়ীয়া রেলওয়ে স্টেশনের অদূরে হারদা-চানপুর নামক রেলগেটে অরক্ষিত লেবেল ক্রসিং থেকে অজ্ঞাত এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে দর্শনা রেলওয়ে ফাঁড়ি পুলিশ। স্থানীয় ব্যক্তিরা গতকাল মঙ্গলবার সকালে হাত কাঁটা অবস্থায় এক ব্যক্তিকে ট্রেন লাইনের ধারে পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন। পরে দর্শনা রেলওয়ে ফাঁড়ি পুলিশ হাত কাটা অবস্থায় পড়ে থাকা ব্যক্তিটির লাশ উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতাল মর্গে প্রেরণ করে। আজ বুধবার দুপুর ১২টা পর্যন্ত নিহত ব্যক্তির পরিচয় পাওয়া না গেলে লাশ দাফনকারী সংস্থা আঞ্জুমান মফিদুল ইসলামের নিকট হস্তান্তরের মাধ্যমে জান্নাতুল মাওলা কবরস্থানে লাশের দাফন সম্পন্ন করা হবে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)