চুয়াডাঙ্গায় স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগের আনন্দ মিছিল

আপলোড তারিখঃ 2019-06-18 ইং
চুয়াডাঙ্গায় স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগের আনন্দ মিছিল ছবির ক্যাপশন:
জাতীয় সংসদে ২০১৯-২০২০ইং অর্থবছরে শিক্ষাবান্ধব ও উন্নয়নমুখী বাজেট প্রণয়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে শুভেচ্ছা জানিয়ে চুয়াডাঙ্গায় আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার বিকেল পাঁচটায় চুয়াডাঙ্গা জেলা স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগ এ আনন্দ মিছিল করে। জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. জানিফের নেতৃত্বে মিছিলটি কোর্ট মোড় থেকে শুরু হয়ে শহর প্রদক্ষিণ শেষে শহীদ হাসান চত্বরে এসে শেষ হয়। পরে সেখানে এক সংক্ষিপ্ত সমাবেশে অনুষ্ঠিত হয়। আনন্দ মিছিল ও সংক্ষিপ্ত সমাবেশে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা পৌর কৃষক লীগের আহ্বায়ক আব্দুল মতিন দুদু, চুয়াডাঙ্গা জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো, জানিফ, জেলা স্বেচ্ছাসেবক লীগের সদস্য মাফিজুর রহমান মাফি, খাইরুল ইসলাম, আবু তাহের, জেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাকির হুসাইন জ্যাকি, সাবেক সদস্য গাজী ইমদাদুল হক সজল, চুয়াডাঙ্গা পৌর ছাত্রলীগের সহসভাপতি জাহাঙ্গীর আলম, দপ্তর সম্পাদক সেক সামী তাপু, জেলা স্বেচ্ছাসেবক লীগ নেতা ইমরান শেখ, চুয়াডাঙ্গা সদর থানা ছাত্রলীগ নেতা মো. মানিক, জুয়েল রানা ছোট, চুয়াডাঙ্গা সরকারি কলেজ ছাত্রলীগ নেতা রাকিবুল হাসান নিপ্পন, ৩নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক খাইরুল ইসলাম টোকন, ৪নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সেলিম উদ্দীন পিন্টু, ৫নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের সভাপতি তাওরাত, বঙ্গবন্ধু ছাত্র ফেডারেশনের আহবায়ক কানন আহমেদ, জেলা সজীব ওয়াজেদ জয় পরিষদের সভাপতি ফারহান রাব্বিসহ জেলা স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগ ও কৃষক লীগের নেতা-কর্মীরা। (প্রেস বিজ্ঞপ্তি)

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)