চুয়াডাঙ্গায় সাইফুলের ওপর হামলা ও মোটরসাইকেল ভাঙচুর

আপলোড তারিখঃ 2019-06-17 ইং
চুয়াডাঙ্গায় সাইফুলের ওপর হামলা ও মোটরসাইকেল ভাঙচুর ছবির ক্যাপশন:
নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গার পৌর এলাকায় অতর্কিত হামলার শিকার হয়েছেন সাইফুল ইসলাম ওরফে সাইফ জাহান (৩৩)। গতকাল রোববার সন্ধা ছয়টার দিকে চুয়াডাঙ্গার গুলশানপাড়ার গ্রামীন নার্সিং হোমের সামনে এ ঘটনা ঘটে। এ সময় স্থানীয় ব্যক্তিরা আহত অবস্থায় তাঁকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে যান। অতর্কিত হামলার শিকার সাইফুল ইসলাম চুয়াডাঙ্গা হাসপাতাল পাড়ার আবুল আশারের ছেলে ও দৈনিক দেশের পত্র পত্রিকার চুয়াডাঙ্গা প্রতিনিধি। অভিযোগ সূত্রে জানা যায়, ‘রোববার সন্ধ্যায় সাইফুল ইসলাম চুয়াডাঙ্গার পৌর এলাকার গুলশানপাড়া থেকে মোটরসাইকেলযোগে নিজ বাড়ির উদ্দেশে যাওয়ার পথে গুলশানপাড়ার গ্রামীন নার্সিং হোমের সামনে পৌঁছালে আগে থেকে ওত পেতে থাকা থানা কাউন্সিলপাড়ার মৃত আব্দুল মজিতের ছেলে শফিকুল ইসলাম তাঁর ওপর অতর্কিত হামলা করেন। হামলার সময় সাইফ জাহানের মোটরসাইকেলটিও ভাঙচুর করা হয়। এসময় সাইফ জাহানের চিৎকারে স্থানীয় ব্যক্তিরা ছুটে এসে তাঁকে উদ্ধার ও অভিযুক্ত শফিকুল ইসলামকে আটক করেন। পরে খবর পেয়ে চুয়াডাঙ্গা সদর থানা পুলিশের একটি টিম শফিকুলকে গ্রেফতার করে থানাহাজতে নেয়। এ ঘটনায় সাইফুল ইসলাম চুয়াডাঙ্গা সদর থানায় শফিকুলের বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ করেছেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)