ছবির ক্যাপশন:
মেহেরপুর অফিস:
মুক্তিযোদ্ধা পরিবার নিরাপত্তা আইন পাশ করা, মুক্তিযোদ্ধা সংসদের নির্বাচন, ১৭ এপ্রিল জাতীয় দিবস ঘোষণা করাসহ আট দফা দাবি আদায়ের লক্ষে স্মারকলিপি দিয়েছেন মেহেরপুরের মুক্তিযোদ্ধারা। গতকাল রোববার মেহেরপুর জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী কাছে তাঁদের এ দাবি সম্বলিত স্মারকলিপি জমা দেন। জেলা প্রশাসক মো. আতাউল গনি তাঁদের স্মারকলিপি গ্রহণ করেন। স্মারকলিপিতে দুই বছর ধরে বন্ধ থাকা মুক্তিযোদ্ধা সংসদের নির্বাচন, সকল মুক্তিযোদ্ধাদের যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের মতো সুযোগ সুবিধা প্রদান, সকল মুক্তিযোদ্ধাদের পরিচয়পত্র প্রদান, বিজয় দিবস ভাতা ও বৈশাখী ভাতার মতো স্বাধীনতা দিবসেও ভাতা প্রদান, মুক্তিযোদ্ধা পরিবার নিরাপত্তা আইন পাশ, ১৭ এপ্রিল মুজিবনগর দিবসকে রাষ্ট্রীয়ভাবে পালন করা, সকল মন্ত্রী পরিষদের শপথ অনুষ্ঠান মুজিবনগরে করা এবং মুজিবনগরে স্থলবন্দর, চেকপোস্ট, কৃষি বিশ্ববিদ্যালয়, রেললাইন স্থাপন করার দাবি জানানো হয়েছে। মেহেরপুরের মুক্তিযোদ্ধাদের পক্ষ থেকে ক্যাপ্টেন (অবঃ) আব্দুল মালেক, নুরুল ইসলাম, হায়দার আলীসহ অন্যান্য মুক্তিযোদ্ধারা এ সময় উপস্থিত ছিলেন।
