গাংনীতে চাঁদার দাবিতে নারী শ্রমিককে মারধর

আপলোড তারিখঃ 2019-06-17 ইং
গাংনীতে চাঁদার দাবিতে নারী শ্রমিককে মারধর ছবির ক্যাপশন:
গাংনী অফিস: মেহেরপুরের গাংনীতে চাঁদার টাকা না দেওয়ায় কর্মসৃজন প্রকল্পের চার মহিলা শ্রমিকসহ পাঁজনকে পিটিয়ে আহত করার অভিযোগ উঠেছে। গতকাল রোববার সকাল নয়টায় উপজেলার রামনগর গ্রামে এ ঘটনা ঘটে। আহত ব্যক্তিরা হলেন রামনগর গ্রামের লেবার সর্দার কামরুল ইসলাম, মুনছুর আলীর স্ত্রী সমেনা খাতুন (৬০), সিদ্দিক আলীর স্ত্রী মানছুরা (৫৫) ও রাবেয়া খাতুন। আহত ব্যক্তিদের মধ্যে শ্রমিক সর্দার কামরুল ইসলাম গাংনী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। অন্যরা প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছেন। স্থানীয় ইউপি সদস্য হাবিল উদ্দীন ও আহত ব্যক্তিরা জানান, কর্মসৃজন প্রকল্পের আওতায় রামনগর গ্রামের মুকুলের বাড়ি থেকে কবরস্থান পর্যন্ত রাস্তার মাটি ভরাটের কাজ চলছিল। এ সময় একই গ্রামের খেদ আলীর ছেলে শরিফুল, কাবের আলীর ছেলে কমল, লালন, নৈমুদ্দীনের ছেলে আমিরুল ও কচিমুদ্দীনের ছেলে আজিজুল দাবিকৃত ৫০ হাজার টাকা না পেয়ে হামলা করেন। গাংনী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বিষ্ণুপদ পাল বলেন, সরকারি কাজে বাধা দেওয়ায় অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। এ বিষয়ে অভিযুক্তদের সাথে যোগাযোগ করলে তাঁদের পাওয়া যায়নি।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)