মেহেরপুরে পানিতে ডুবে শিশুর করুণ মৃত্যু

আপলোড তারিখঃ 2019-06-17 ইং
মেহেরপুরে পানিতে ডুবে শিশুর করুণ মৃত্যু ছবির ক্যাপশন:
প্রতিবেদক, বারাদী: মেহেরপুর সদর উপজেলার পুরোনো দরবেশপুরে পানিতে ডুবে সিহাব (৬) নামের এক শিশুর করুণ মৃত্যু হয়েছে। গতকাল রোববার সন্ধ্যা ছয়টার দিকে বাড়ি থেকে একটু দূরে পুকুরে সহপাঠীদের সঙ্গে মাছ ধরতে গেলে পানিতে ডুবে সে মারা যায়। সিহাব মেহেরপুরের কোলা গ্রামের বাবুর ছেলে। সিহাবের বাবা দুই বছর আগে তাঁর মাকে ডির্ভোস দেয়। সেই সূত্রে সিহাবের মা ছেলেকে নিয়ে দরবেশপুরে মা-বাবার বাড়িতে বসবাস করতেন। সিহাব স্থানীয় প্রাথমিক বিদ্যালয়ে প্রথম শ্রেণীর ছাত্র। স্থানীয় লোকজন জানান, সিহাব মাছ ধরতে পুকুরে গেলে সে পানিতে ডুবে যায়। পরবর্তীতে তাকে দেখতে না পেয়ে খোঁজাখুজি শুরু হয়। স্থানীয় লোকজন প্রায় এক ঘন্টা খোঁজাখুজি করার পর সন্ধ্যার দিকে সিহাবের মৃতদেহ উদ্ধার করেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)