চুয়াডাঙ্গার পদ্মবিলায় দুই পক্ষের সংঘর্ষে আহত ৩

আপলোড তারিখঃ 2019-06-17 ইং
চুয়াডাঙ্গার পদ্মবিলায় দুই পক্ষের সংঘর্ষে আহত ৩ ছবির ক্যাপশন:
নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গার পদ্মবিলায় জমিতে পানি দেওয়াকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে তিনজন আহত হয়েছেন। গতকাল রোববার বেলা দুইটার দিকে চুয়াডাঙ্গা সদর উপজেলার পদ্মবিলা ইউনিয়নের হায়দারপুর গ্রামের পাইতেল মাঠে এ ঘটনা ঘটে। এ সংঘর্ষে আহত ব্যক্তিরা হলেন হায়দারপুর গ্রামের মাঝেরপাড়ার আশকর আলীর ছেলে দেলোয়ার হোসেন (৩৮), একই এলাকার কাশেম আলীর দুই ছেলে মহিদুল (২৫) ও মনিরুল (২২)। এ সময় স্থানীয় লোকজন তাঁদেরকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে আসেন। প্রত্যাক্ষদর্শী সূত্রে জানা যায়, গতকাল বেলা দুইটার দিকে দুই ভাই মহিদুল ও মনিরুল মাঠে ইলেকট্রিক পানির পাম্প দিয়ে ধানখেতে পানি দিচ্ছিল। এ সময় দেলোয়ার হোসেন তাঁর ধানখেতে আগে পানি দিতে বলেন। তখন মহিদুল ও মনিরুল এই খেতে পানি দেওয়া শেষ না হলে অন্য খেতে পানি দেওয়া যাবে না বলে জানান। একপর্যায়ে এ নিয়ে তাঁদের মধ্যে কথা-কাটাকাটি হয়, পরে দুই পক্ষের মধ্যে সৃষ্টি হয় সংঘর্ষ। এ ঘটনায় দেলোয়ার হোসেন, মহিদুল ও মনিরুল গুরুতর জখম হন। স্থানীয় লোকজন তাঁদের হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাৎক্ষণিক চিকিৎসা দিয়ে হাসপাতালে ভর্তি রাখেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)