কথা রাখেনি আষাঢ়!

আপলোড তারিখঃ 2019-06-16 ইং
কথা রাখেনি আষাঢ়! ছবির ক্যাপশন:
নিজস্ব প্রতিবেদক: ‘নীল নবঘনে আষাঢ় গগনে তিল ঠাঁই আর নাহি রে/ওগো, আজ তোরা যাস নে ঘরের বাহিরে’ কবিগুরুর এ কবিতা এখন কেমন যেন মনে হচ্ছে! গতকাল ছিল আষাঢ় মাসের প্রথম দিন। কিন্তু, কোথায় সে বৃষ্টি? কাঠফাটা রোদ আর ভ্যাপসা গরমে চুয়াডাঙ্গার জনজীবন ওষ্ঠাগত। গতকাল শনিবার সকাল থেকে বাদল দিনের বর্ষণে সিক্ত হয়েছে দেশের বিভিন্ন অঞ্চল। কিন্তু ব্যতিক্রম ছিল চুয়াডাঙ্গায়। বর্ষার প্রথম কদম ফুল খুঁজতে বেরিয়ে হতাশ না হলেও, বৃষ্টি নিয়ে হতাশ হয়েছেন সবাই। আষাঢ় এসে গেলেও রাজশাহীর আকাশে এখনও মেঘ জমেনি। রাতের আকাশে জ্বলজ্বল করছে তারাগুলো। বৃষ্টির কোনো লক্ষণই নেই। তীব্র গরমে দুর্বিষহ হয়ে উঠেছে চুয়াডাঙ্গার স্বাভাবিক জীবনযাত্রা। হাঁসফাঁস গরম থেকে সহসা মুক্তির সম্ভাবনাও দেখা যাচ্ছে না। সকাল থেকে শুরু করে গোধূলি লগ্নের আগ পর্যন্ত সমানে তাপ বিলিয়েছে সূর্য। এতে অস্থির হয়ে পড়ছেন চুয়াডাঙ্গাবাসী। বিশেষ করে, শহুরে মানুষ ঘরে-বাইরে কোথাও স্বস্তি পাচ্ছেন না। বৃষ্টিবিহীন আবহাওয়ায় ঘরের চেয়ে বাইরের অবস্থা আরও বেশি ভয়াবহ। প্রতিদিনই বেলা বাড়ার সঙ্গে সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে তাপমাত্রা। চুয়াডাঙ্গা আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা ছামাদুল ইসলাম বলেন, শনিবার চুয়াডাঙ্গাতে তাপমাত্রা কিছুটা কমেছে। তবে বাতাসের আর্দ্রতা বেশি থাকায় গরমের মাত্রা কমেনি। বিকেল সাড়ে তিনটায় চুয়াডাঙ্গায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩৬ ডিগ্রি সেলসিয়াস। আর সর্বনি¤œ তাপমাত্রা ছিল ২৮ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)