কোনো ক্রমেই ব্যবসায়ীদের ধান কেনা হবে না: খাদ্যমন্ত্রী

আপলোড তারিখঃ 2019-06-16 ইং
কোনো ক্রমেই ব্যবসায়ীদের ধান কেনা হবে না: খাদ্যমন্ত্রী ছবির ক্যাপশন:
সমীকরণ প্রতিবেদন: কোনো ক্রমেই ব্যবসায়ীদের ধান কেনা হবে না বলে জানিয়েছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার। গতকাল শনিবার নওগাঁর মহাদেবপুর উপজেলার মহিষবাথান খাদ্যগুদামে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। খাদ্যমন্ত্রী বলেন, কৃষকদের দুর্ভোগ কমাতে সারাদেশে ২০০টি প্যাডি সাইলো নির্মাণ করা হবে, খাদ্য গুদামে ধান নিয়ে এসে কৃষকদের যেন দুর্ভোগ পোহাতে না হয় এবং বাড়িতে ফেরত নিয়ে যেতে না হয়। তিনি বলেন, খাদ্য গুদাম কর্মকর্তারা যেন অনিয়মের সঙ্গে জড়িত না হন, সেজন্য কোনো ক্রমেই ব্যবসায়ীদের ধান কেনা হবে না। যদি কোনো অনিয়ম হয় তাহলে ব্যবস্থা গ্রহণ করা হবে। খাদ্য কর্মকর্তাদের আলোকিত খাদ্যবিভাগ তৈরি করতে হবে। কোনো অনিয়ম বরদাস্ত করা হবে না বলে হুশিয়ারি উচ্চারণ করেন তিনি। এ সময় মহাদেবপুর উপজেলা পরিষদের সহকারী ভূমি কমিশনার (অ্যাসিল্যান্ড) আসমা খাতুনের সভাপতিত্বে বক্তব্য রাখেন স্থানীয় এমপি ছলিম উদ্দিন তরফদার সেলিম। এছাড়াও উপস্থিত ছিলেন জেলা খাদ্য নিয়ন্ত্রক ফারুক হোসেন পাটওয়ারী, জেলা আওয়ামী লীগের সদস্য মুক্তিযোদ্ধা ময়নুল ইসলাম ময়েন প্রমুখ।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)