পাকিস্তানে প্রেসিডেন্ট জারদারির বোন গ্রেপ্তার

আপলোড তারিখঃ 2019-06-16 ইং
পাকিস্তানে প্রেসিডেন্ট জারদারির বোন গ্রেপ্তার ছবির ক্যাপশন:
সমীকরণ প্রতিবেদন: দুর্নীতির মামলায় পাকিস্তানের সাবেক রাষ্ট্রপতি আসিফ আলী জারদারীর বোন ফরিয়াল তালপুরকে গ্রেপ্তার করেছে দেশটির শীর্ষস্থানীয় দুর্নীতি বিরোধী সংস্থা- ন্যাশনাল ব্যুরো অব অ্যাকাউন্টিবিলি। একই মামলায় জারদারিকে আটকের কয়েকদিন পর শনিবার ইসলামাবাদের বাসা থেকে তালপুরকে আটক করা হয়। এনডিটিভি। এর আগে সোমবার ফরিয়াল তালপুরের ভাই ও পাকিস্তান পিপলস পার্টির (পিপিপি) সহসভাপতি জারদারিকে গ্রেপ্তার করেছিল ন্যাশনাল ব্যুরো অব অ্যাকাউন্টিবিলি। জারদারি ও তালপুরের বিরুদ্ধে ভুয়া ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে অর্থ পাচার করার অভিযোগ আনা হয়েছে। সোমবার তাদের আগাম জামিন বাতিল করে ইসলামাবাদ হাইকোর্ট। পাকিস্তান পিপলস পার্টি (পিপিপি) এর সভাপতি বিলওয়াল ভুট্টো তালপুরকে গ্রেপ্তারের নিন্দা জানিয়েছেন। এ ঘটনাকে সরকারের চাপ দেয়ার কৌশল হিসেবে বর্ণনা করেন তিনি। তিনি বলেন, ‘সরকার নির্লজ্জভাবে কাজটি করেছে। এর মাধ্যমে নারীর প্রতি সম্মান দেখাতেও ব্যর্থ হয়েছে তারা। আমরা কোন চাপের কাছে নতি স্বীকার করবো না।’

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)