কুষ্টিয়ায় পৃথক দুর্ঘটনায় নিহত ২

আপলোড তারিখঃ 2019-06-16 ইং
কুষ্টিয়ায় পৃথক দুর্ঘটনায় নিহত ২ ছবির ক্যাপশন:
সমীকরণ ডেস্ক: কুষ্টিয়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছেন। গতকাল শনিবার বিকাল ৪টার দিকে কুষ্টিয়া-পাবনা মহাসড়কের ভেড়ামারার বারোমাইল মতিয়া ফিলিং স্টেশনের নিকট এ দুর্ঘটনা ঘটে। কুষ্টিয়ার ভেড়ামারায় বারমাইলে নেহেরুল ইসলাম (৫০) নামে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। তিনি পার্শ্ববর্তী দৌলতপুর উপজেলার তারাগুনিয়া গ্রামের মৃত শামসুদ্দিনের ছেলে। অপরদিকে সন্ধ্যা সাড়ে ৬টার দিকে কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়কের আব্দালপুরে ট্রাকচাপায় এক বাইসাইকেল আরোহী নিহত হয়েছেন। তার নাম পরিচয় পাওয়া যায়নি। স্থানীয়রা জানায়, নেহেরুল ইসলাম ঈশ্বরদী থেকে বাড়ি ফেরার পথে ভেড়ামারা বারোমাইল মতিয়া ফিলিং স্টেশনের নিকট পৌঁছালে পেছন থেকে একটি কাভার্ডভ্যান তাকে ধাক্কা দেয়। এতে তিনি মোটরসাইকেল থেকে ছিটকে কাভার্ডভ্যানের চাকার নিচে পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। কুষ্টিয়া সদর উপজেলার কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়কের আব্দালপুরে দ্রুতগামী একটি ট্রাকের চাপায় এক বাইসাইকেল আরোহী নিহত হয়েছেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)