ছবির ক্যাপশন:
বিশেষ প্রতিবেদক:
চুয়াডাঙ্গা পৌরসভার জেন্ডার এ্যাকশন প্লান (জিএপি) বাস্তবায়নের লক্ষ্যে পৌরসভার নিজস্ব অর্থায়নে পৌর এলাকার হতদরিদ্র ব্যক্তিদের স্বাস্থ্যসেবা নিশ্চিত ও স্বাস্থ্যসম্মত ল্যাট্রিন নির্মাণের জন্য রিং-স্লাব বিতরণ করা হয়েছে। গতকাল শনিবার সকাল ১০টায় প্রথম পর্যায়ে ১, ২ ও ৩নং ওয়ার্ডের বিভিন্ন এলাকায় দুস্থ ও দরিদ্র মহিলাদের মধ্যে এ রিং-স্লাব বিতরণ করেন পৌর মেয়র ওবাইদুর রহমান চৌধুরী জিপু।
এ সময় উপস্থিত ছিলেন প্যানেল মেয়র-২ ও কাউন্সিলর মুন্সি রেজাউল করিম খোকন, মহিলা কাউন্সিলর শাহিনা আক্তার রুবি, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. জানিফ, পৌরসভার নারী ও শিশুবিষয়ক স্থায়ী কমিটির সাচিবিক দায়িত্ব পালনকারী স্টাফ, টিকাদান সুপারভাইজার মো. আলী হোসেন প্রমুখ। কর্মকর্তারা জানান, পর্যায়ক্রমে প্রতিটি ওয়ার্ডের অসচ্ছল, দুস্থ ও দরিদ্র নারীদের মধ্যে রিং-স্লাব বিতরণ করা হবে।
