ছবির ক্যাপশন:
মেহেরাব্বিন সানভী:
জাতীয় রবীন্দ্র সঙ্গীত সম্মেলন পরিষদ চুয়াডাঙ্গা জেলা শাখার উদ্যোগে রবীন্দ্র সঙ্গীত প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার মালোপাড়াস্থ ওয়েভ ফাউন্ডেশনের প্রশিক্ষণ সেন্টারে দিনব্যাপী এ প্রশিক্ষণ কমর্শালা অনুষ্ঠিত হয়। প্রশিক্ষণ কর্মশালায় প্রশিক্ষক হিসেবে প্রশিক্ষণ প্রদান করেন জাতীয় রবীন্দ্র সঙ্গীত সম্মেলন পরিষদের কেন্দ্রীয় প্রশিক্ষক রকিবুল হাসান রবিন। সকালে আনুষ্ঠানিকভাবে এ প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে চুয়াডাঙ্গা সরকারি আদর্শ মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ, জাতীয় রবীন্দ্র সঙ্গীত সম্মেলন পরিষদ চুয়াডাঙ্গার সভাপতি ও কেন্দ্রীয় কমিটির সদস্য প্রফেসর নওরোজ মোহাম্মদ সাঈদের সভাপতিত্বে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা পৌর ডিগ্রি কলেজের অধ্যক্ষ হামিদুল হক মুন্সি, বাংলাদেশ উদীচী শিল্পী গোষ্ঠী চুয়াডাঙ্গা জেলা শাখার সাধারণ সম্পাদক হাবিবি জহির রায়হান, জাতীয় রবীন্দ্র সঙ্গীত সম্মেলন পরিষদ চুয়াডাঙ্গা জেলা কমিটির সাধারণ সম্পাদক লায়লা শিরিন, অন্যতম সদস্য কাজল মাহমুদ, আব্দুস সালাম ও এস এম শাফায়েত প্রমুখ। দিনব্যাপী কর্মশালায় চুয়াডাঙ্গার রবীন্দ্র সঙ্গীতের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে।
