গড়াইটুপিতে আ.লীগের আহ্বায়ক কমিটি গঠনে প্রতিবাদ সভা

আপলোড তারিখঃ 2019-06-14 ইং
গড়াইটুপিতে আ.লীগের আহ্বায়ক কমিটি গঠনে প্রতিবাদ সভা ছবির ক্যাপশন:
প্রতিবেদক, তিতুদহ: চুয়াডাঙ্গা সদর উপজেলার নবগঠিত গড়াইটুপি ইউনিয়ন আ.লীগের আহ্বায়ক কমিটি গঠনের প্রতিবাদে সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার গড়াইটুপি প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে এ প্রতিবাদ সভা করেন নেতা-কর্মীরা। তিতুদহ ইউনিয়ন আ.লীগ সভাপতি খবির উদ্দীন বিশ^াসের সভাপতিত্বে ও প্রফেসর মিজানুর রহমানের উপস্থাপনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা সদর উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক সাজ্জাদুল হক ঝন্টু, সদর উপজেলা যুবলীগের সিনিয়র সদস্য মনিরুজ্জামান মনি, তিতুদহ ইউনিয়ন আ.লীগের সাংগঠনিক সম্পাদক গিয়াস উদ্দীন, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল মতিন খোকন, নবগঠিত গড়াইটুপি ইউনিয়ন যুবলীগ সভাপতি রাশেদুজ্জামান পলাশ, সম্পাদক চাঁন আলী, তিতুদহ ইউনিয়ন যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক সাগর হোসেন, বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম, আ.লীগ নেতা মোফাজ্জেল হোসেন, বাচ্চু মোল্লা, মতিয়ার রহমান, বড়শলুয়া নিউ মডেল কলেজের প্রফেসর আব্দুল কুদ্দুস, তিতুদহ ইউনিয়ন ৩নং ওয়ার্ড মেম্বর মহিউদ্দীন, খাড়াগোদা মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক সভাপতি শফিকুজ্জামান রাজু প্রমুখ। সভাটির সার্বিক সহযোগিতা করেন আওয়ামী লীগ নেতা আব্দুল মাষ্টার। প্রসঙ্গত, গত ৯ জুন নবগঠিত গড়াইটুপি ইউনিয়ন আওয়ামী লীগের আহ্বায়ক কমিটি গঠিত হয়। সদর উপজেলা আ.লীগের সভাপতি আব্দুল মান্নান নান্নুর সভাপতিত্বে এ কমিটি গঠিত হয়। কমিটিতে আ.লীগ নেতা জাহিদুল ইসলাম জাহিদ আহ্বায়ক ও সড়াবাড়ীয়া গ্রামের আ.লীগ নেতা আবু সাঈদকে যুগ্ম আহ্বায়ক করা হয়।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)