চুরির অপরাধে মেহেরপুরে একজনের কারাদন্ড

আপলোড তারিখঃ 2019-06-14 ইং
চুরির অপরাধে মেহেরপুরে একজনের কারাদন্ড ছবির ক্যাপশন:
মেহেরপুর অফিস: মেহেরপুরে চুরির অপরাধে মতি নামের একজনের এক বছরের সশ্রম কারাদ- দিয়েছে আদালত। গতকাল বৃহস্পতিবার দুপুরের দিকে মেহেরপুর চীফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতের বিচারক শিরিন নাহার ওই আদেশ দেন। দ-প্রাপ্ত মতি মেহেরপুরের গাংনী উপজেলার শিশিরপাড়ার শামসের আলীর ছেলে। আদালত সূত্রে জানা যায়, ২০১১ সালে একটি চুরির ঘটনায় মতির নামে মামলা হয়। যার মামলা নং জেআর কেস নং ৫৩৪/১১। মামলায় মোট ৭ জন সাক্ষীর স্বাক্ষ্যে আসামি মতি দোষী প্রমাণিত হওয়ায় আদালত তাঁকে এ শাস্তি প্রদান করেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)