মধ্যরাতে বোমা বিস্ফোরণ, সকালে দুটি বোমা উদ্ধার

আপলোড তারিখঃ 2019-06-14 ইং
মধ্যরাতে বোমা বিস্ফোরণ, সকালে দুটি বোমা উদ্ধার ছবির ক্যাপশন:
গাংনী অফিস: মেহেরপুরের গাংনী উপজেলার আমতৈল মাধ্যমিক বিদ্যালয় চত্বরে গভীর রাতে বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এছাড়া ঘটনাস্থল থেকে পুলিশের সদস্যরা দুটি তাজা বোমা উদ্ধার করেছেন। গতকাল বৃহস্পতিবার সকালে স্থানীয় হেমায়েতপুর পুলিশ ফাঁড়ির সদস্যরা আমতৈল মাধ্যমিক বিদ্যালয়ের বারান্দা থেকে দুটি তাজা বোমা উদ্ধার করেন। স্থানীয় লোকজন জানান, বুধবার মধ্যরাতে আমতৈল মাধ্যমিক বিদ্যালয়ের মধ্যে বিকট শব্দে একটি বোমা বিস্ফোরণ হয়। এ সময় বিদ্যালয়ের আশপাশে বসবাসকারী মানুষ ঘুম থেকে জেগে ওঠে। পরে সকালে হেমায়েতপুর পুলিশ ফাঁড়িতে খবর দেয়া হয়। পুলিশ সকাল আটটার দিকে পানিভর্তি বালতিতে করে দুটি বোমা ফাঁড়িতে নিয়ে যায়। হেমায়েতপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই সাকিল জানান, বোমা বিস্ফোরণের আলামত ও দুটি তাজা বোমা উদ্ধার করে ফাঁড়িতে নেওয়া হয়েছে। বিস্ফোরণের ঘটনায় হতাহতের কোনো আলামত পাওয়া যায়নি। ধারণা করা হচ্ছে, সন্ত্রাসীরা এলাকায় আতঙ্ক সৃষ্টির লক্ষ্যে বোমা বিস্ফোরণ ঘটিয়েছে। তবে এ ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের আটকে জোর অভিযান অব্যাহত রয়েছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)