কাউন্টার মালিককে ১০ হাজার টাকা জরিমানা

আপলোড তারিখঃ 2019-06-14 ইং
কাউন্টার মালিককে ১০ হাজার টাকা জরিমানা ছবির ক্যাপশন:
মেহেরপুর গাংনীতে বাসে অতিরিক্ত ভাড়া নেওয়ার অভিযোগ গাংনী অফিস: মেহেরপুর গাংনীতে অতিরিক্ত ভাড়া আদায়ের দায়ে শ্যামলী পরিবহনের কাউন্টারকে ১০ হাজার টাকা জরিমানা করেছেন মোবাইল কোর্ট। মেহেরপুরের গাংনী থেকে ঢাকাগামী এক যাত্রীর অভিযোগ ও প্রমাণ সাপেক্ষে এই জরিমানা আদায় করেন গাংনী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট বিষ্ণুপদ পাল। গতকাল বৃহস্পতিবার বিকালে গাংনী উপজেলা শহরের শ্যামলী কাউন্টারের মালিক আশরাফুল ইসলাম জরিমানার টাকা পরিশোধ ও পুনরায় এ অপরাধ না করার মুচলেকা দিয়ে মুক্তি পান। নির্বাহী ম্যাজিস্ট্রেট বিষ্ণুপদ পাল বলেন, গাংনী থেকে রাজধানী ঢাকা পর্যন্ত নির্ধারিত ভাড়া ৫৫০ টাকা। ঈদযাত্রায় যাত্রীর চাপ কাজে লাগিয়ে ৮০০ টাকা পর্যন্ত ভাড়া আদায় করছেন কাউন্টার মালিকরা এমন অভিযোগ রয়েছে বেশ কয়েকটি বাসের কাউন্টারের বিরুদ্ধে। এক ছাত্র গাংনী থেকে ঢাকাগামী টিকিট করেছিলেন শ্যামলী পরিবহন কাউন্টার থেকে। তাঁর কাছ থেকে নেওয়া হয়েছে ৮০০ টাকা। ওই ছাত্র টিকিটসহ অভিযোগ করলে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। জরিমানার বিষয়ে তিনি বলেন, ভোক্তা অধিকার আইন ২০০৯ অনুযায়ী শ্যামলী পরিবহন গাংনী কাউন্টার মালিক আশরাফুলকে দোষী সাব্যস্ত করে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। তিনি জরিমানা পরিশোধ করে মুচলেকা প্রদান করেন। ভবিষ্যতে এই আইন পুনরায় লঙ্ঘন করলে তাঁর বিরুদ্ধে আইনের কঠোর প্রয়োগ করা হবে বলে জানান ইউএনও। এদিকে মোবাইল কোর্ট পরিচালনার পরে আতঙ্ক বিরাজ করছে কাউন্টার মালিকদের মধ্যে। টিকিট বেচাকেনায় স্বাভাবিক পরিস্থিতি ফিরে এলেও, তা ধরে রাখতে প্রশাসনের কঠোর নজরদারির দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)