মুজিবনগরের ইউএনও’র ব্যস্ততম শেষ কর্মদিবস

আপলোড তারিখঃ 2019-06-14 ইং
মুজিবনগরের ইউএনও’র ব্যস্ততম শেষ কর্মদিবস ছবির ক্যাপশন:
মুজিবনগর অফিস: মুজিবনগরের বিদায়ী নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাহিদা আক্তার তাঁর শেষ কর্মদিবস অতিবাহিত করেছেন। শেষ দিনে তিনি মুজিবনগর সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের বিজ্ঞান ক্লাবের উদ্বোধন, মুজিবনগর উপজেলা প্রশাসন ও মেহেরপুর জেলা গণগন্থাগারের আয়োজনে বই পাঠ প্রতিযোগীতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন। এ সময় মুজিবনগর মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকদের পক্ষ থেকে বিদায়ী ইউএনওকে সম্মানসূচক উপহার প্রদান করা হয়। এছাড়াও তিনি উপজেলার চেয়ারম্যানদের সাথে নিয়ে উপজেলা চত্বরে নবনির্মিত দৃষ্টিনন্দন বসার স্থানের পাশে দুটি কাঠ বাদামের গাছ রোপন করেন। এ সময় মুজিবনগর উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি জিয়াউদ্দীন বিশ্বাস, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আফরোজা খাতুন, উপজেলা কৃষি অফিসার আনিছুজ্জামান খাঁন, উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা কৃষিবিদ খোরশেদ আলম, মহাজনপুর ইউনিয়ন চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আমাম হোসেন মিলু, দারিয়াপুর ইউপি চেয়ারম্যান তৌফিকুল বারি বকুল, মোনাখালি ইউপি চেয়ারম্যান মফিজুর রহমান উপস্থিত ছিলেন। পরে তিনি উপজেলার বিভিন্ন দপ্তরের কাজ ও মানুষের সাথে সৌজন্য সাক্ষাতের মাধ্যমে শেষ দিন অতিবাহিত করেন। মুজিবনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহিদা আক্তার ঝালকাঠি জেলার এডিসি হিসাবে পদোন্নতি পেয়েছেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)