ছাত্রকে বলাৎকার করতে না পেরে হত্যা, মাদরাসা শিক্ষক গ্রেফতার

আপলোড তারিখঃ 2019-06-13 ইং
ছাত্রকে বলাৎকার করতে না পেরে হত্যা, মাদরাসা শিক্ষক গ্রেফতার ছবির ক্যাপশন:
সমীকরণ প্রতিবেদন: মাদরাসার ছাত্র শাহ পরাণকে (১২) বলাৎকারে ব্যর্থ হয়ে হত্যায় মাদরাসা শিক্ষক হাফিজুর রহমানকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত মঙ্গলবার ভোরে খুলনা জেলার দিঘলিয়া উপজেলা একটি কওমি মাদরাসা থেকে তাকে গ্রেপ্তার করে শার্শা থানা পুলিশ। গ্রেপ্তারকৃত আসামি হাফিজুর বেনাপোলের কাগজপুকুর খেদাপাড়া হেফজুল কোরআন হাফিজিয়া মাদরাসার শিক্ষক। হত্যাকা-ের শিকার ওই একই মাদরাসার ছাত্র কাগজপুকুর গ্রামের শাহাজান আলীর ছেলে। সংবাদ সম্মেলনে শার্শার নাভারণ সার্কেলের সহকারী পুলিশ সুপার জুয়লে ইমরান জানান, অভিযুক্ত মাদরাসা শিক্ষক হাফিজুরকে জিজ্ঞাসাবাদে জানা যায়, তিনি অনেকদিন ধরে ছাত্র শাহাপরানকে বলাৎকারের চেষ্টা করে আসছিল। কিন্তু বার বার ব্যর্থ হন। এক পর্যায়ে হাফিজুর তার আক্রোশ মেটাতে ছাত্র শাহাপনারকে বেড়ানোর কথা বলে গত ৩১ মে শার্শার গোগা গ্রামে নিয়ে যান। পরে তাকে নিজ ঘরে শ্বাসরোধে হত্যা করে মরদেহ খাটের নিচে রাখে। পরে ঘরে তালা ঝুলিয়ে পালিয়ে যান হাফিজুর। তিনি আরও জানান, ২ জুন ওই ঘর থেকে দুর্গন্ধ ছড়ালে প্রতিবেশীরা পুলিশকে খবর দেয়। পরে পুলিশ এসে ছাত্রের অর্ধগলিত মরদেহ উদ্ধার করে। এদিকে এ হত্যার ঘটনায় উপযুক্ত বিচার দাবি করে আসছেন শাহাপরানের পরিবার। তারা বলেন, সততা আর আদর্শ নিয়ে মানুষ গড়ার স্বপ্নে ছেলেকে মাদরাসায় ভর্তি করেছিলাম। কিন্তু আমাদের সব স্বপ্ন ওই শিক্ষকের লালসার কাছে মিথ্যা হয়ে গেছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)