দামুড়হুদায় ২১১ বোতল ফেন্সিডিলসহ রকি শেখ আটক

আপলোড তারিখঃ 2019-06-13 ইং
দামুড়হুদায় ২১১ বোতল ফেন্সিডিলসহ রকি শেখ আটক ছবির ক্যাপশন:
ঝিনাইদহ অফিস: র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন-৬ (র‌্যাব), সিপিসি-২ ঝিনাইদহ ক্যাম্প অভিযান পরিচালনা করে দামুড়হুদা উপজেলার মোহাম্মদপুর এলাকা থেকে ফেন্সিডিলসহ শাহীন আলম রকি শেখ নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে। গতকাল বুধবার ভোররাতে তাঁকে আটক করা হয়। আটক রকি শেখ ওই গ্রামের আব্দুর রাজ্জাক শেখের ছেলে। ঝিনাইদহ র‌্যাব ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার এএসপি আমিনুল কবীর তরফদার জানান, গোপন সংবাদের ভিত্তিতে তাঁরা জানতে পারেন মোহাম্মদপুর গ্রামে মাদক ব্যবসায়ীরা মাদক ক্রয়-বিক্রয় করছে। এমন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে ২১১ বোতল ফেন্সিডিলসহ রকি শেখকে আটক করা হয়। তিনি দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা করে আসছিল বলে জানিয়েছে র‌্যাব।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)