ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে শিশুর মর্মান্তিক মৃত্যু

আপলোড তারিখঃ 2019-06-13 ইং
ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে শিশুর মর্মান্তিক মৃত্যু ছবির ক্যাপশন:
আলমডাঙ্গা অফিস: আলমডাঙ্গার হারদী থানাপাড়ায় সড়ক দুর্ঘটনায় বাবা-মায়ের সামনেই ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে ছয়মাসের শিশু জুনায়েতের মর্মান্তিক মৃত্যু হয়েছে। গতকাল বুধবার সকাল সাড়ে ১০টার দিকে বাবা-মায়ের সঙ্গে মোটরসাইকেলযোগে নানা বাড়ি থেকে নিজ বাড়িতে ফেরার পথে হারদী থানাপাড়ায় ট্রাক্টরের ধাক্কায় মায়ের হাত থেকে ছিটকে পড়ে চাকায় পিষ্ট হয়ে তার মৃত্যুয়। জানা গেছে, কুষ্টিয়া মিরপুর উপজেলার মালিহাদ গ্রামের মিন্টু ১০ বছর আগে আলমডাঙ্গা উপজেলার বাঁশবাড়িয়া গ্রামের অহিদুলের মেয়ে মৌসুমির সঙ্গে বিয়ে হয়। বিয়ের ১০ বছর পর পার হলেও তাঁদের সংসারে কোন বাচ্চা না হওয়ার মিন্টু তাঁর ভাই পিন্টুর নিকট থেকে জুনায়েতকে দত্তক নেই। ঈদের পর মৌসুমি তাঁর ছেলে জুনায়েতকে নিয়ে বাবার বাড়ি বাঁশবাড়িয়া বেড়াতে যান। গত মঙ্গলবার মিন্টু বাঁশবাড়িয়া গ্রামের শ^শুরবাড়িতে স্ত্রী সন্তানকে নিয়ে আসতে যান। গতকাল বুধবার সকালে তাঁরা মোটরসাইকেলযোগে বাড়ি ফেরার উদ্দেশ্যে রওনা হন। তাঁরা হারদী থানাপাড়ায় পৌঁছালে সামনে থেকে বালিভর্তি ট্রাক্টরকে সাইড দিতে গেলে ট্রাক্টরের ধাক্কায় মোটরসাইকেলের পিছন থেকে মৌসুমি ও বাচ্চাটি ছিটকে পড়ে যায়। এ সময় মৌসুমি রক্ষা পেলেও ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে মারা যায় ছয়মাসের শিশু সন্তান জুয়ায়েত। এ ঘটনার পর এলাকাবাসী ঘাতক ট্রাক্টরটি আটক করলেও চালক পালিয়ে যান। জুনায়েতকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে (হারদী) নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করলে তাঁরা জুনায়েতের লাশ মালিহাদে নিয়ে যান। ট্রাক্টরটি আলমডাঙ্গা থানার পুলিশ আটক করে নিয়ে আসে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)