গাংনীতে নদীতে ডুবে বৃদ্ধার মৃত্যু

আপলোড তারিখঃ 2019-06-13 ইং
গাংনীতে নদীতে ডুবে বৃদ্ধার মৃত্যু ছবির ক্যাপশন:
গাংনী অফিস: মেহেরপুরের গাংনীর ছেওটিয়া নদীতে ডুবে ফাতেমা খাতুন (৭০) নামের এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। গতকাল বুধবার দুপুরে মহিশাখোলার গ্রামের পাশ দিয়ে বয়ে যাওয়া ছেওটিয়া নদী থেকে তাঁর ভাসমান মরদেহ উদ্ধার করেন স্থানীয় ব্যক্তিরা। ফাতেমা খাতুন উপজেলার মহিশাখোলা গ্রামের বাদশা মন্ডলের স্ত্রী। স্থানীয় লোকজন জানান, পরিবারের চোখ ফাঁকি দিয়ে বৃদ্ধা সকালে ছেওটিয়া নদীতে গোসল করতে যান। এ সময় গোসলে গিয়ে পানিতে ডুবে যায় ওই বৃদ্ধা। পরে দুপুরে স্থানীয় ব্যক্তিরা নদীতে ভাসমান লাশ দেখতে পেয়ে তাঁকে উদ্ধার করেন। গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) সাজেদুল ইসলাম বলেন, নদীতে ভাসমান এক বৃদ্ধার লাশ উদ্ধার করেছে স্থানীয় লোকজন। বিষয়টি তদন্ত করছে পুলিশ।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)