দলিল লেখক সমিতির সভাপতি গাঁজাসহ আটক

আপলোড তারিখঃ 2019-06-13 ইং
দলিল লেখক সমিতির সভাপতি গাঁজাসহ আটক ছবির ক্যাপশন:
ঝিনাইদহ অফিস: ঝিনাইদহের শৈলকুপা উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক বাধন মির্জার পিতা ও দলিল লেখক সমিতির সভাপতি নান্নু মোল্লা গাঁজাসহ গ্রেপ্তার হয়েছেন। গতকাল বুধবার শৈলকুপার বিজুলিয়া গ্রামে অভিযান চালিয়ে ঝিনাইদহ জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা তাঁকে গ্রেপ্তার করেছে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ঝিনাইদহের সহকারী পরিচালক আজিজুল হক জানান, বুধবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে বিজুলিয়া গ্রামে অভিযান চালিয়ে নান্নু মোল্লাকে গাঁজাসহ আটক করা হয়। শৈলকুপা থানায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে, মামলা নং-৯, তাং-১২/০৬/১৯। গাঁজাসহ আটক নান্নু মোল্লা শৈলকুপা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোস্তফা আরিফ রেজা মন্নুর আপন চাচা এবং উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক বাধন মির্জার বাবা বলে স্থানীয় লোকজন জানান। দলিল লেখকদের একটি সূত্র জানায়, নান্নু মোল্লা দীর্ঘদিন যাবৎ গাঁজা সেবন করে আসছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)