দামুড়হুদায় বিজিবির অভিযানে চারটি মহিষ উদ্ধার

আপলোড তারিখঃ 2019-06-12 ইং
দামুড়হুদায় বিজিবির অভিযানে চারটি মহিষ উদ্ধার ছবির ক্যাপশন:
সমীকরণ প্রতিবেদন: দামুড়হুদা উপজেলার বিভিন্ন স্থানে চোরাচালান বিরোধী অভিযান চালিয়ে চারটি ভারতীয় মহিষ উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। গতকাল মঙ্গলবার পৃথক অভিযান চালিয়ে এ চারটি মহিষ উদ্ধার করা হয়। চুয়াডাঙ্গা-৬ বিজিবির পরিচালক মো. ইমাম হাসান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছেন, গতকাল মঙ্গলবার রাত আনুমানিক চারটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে চুয়াডাঙ্গা ব্যাটালিয়নের (৬ বিজিবি) ঠাকুরপুর বিওপির টহল কমান্ডার হাবিলদার মো. ফিরোজ হোসেন ফোর্স নিয়ে অভিযান চালিয়ে দামুড়হুদা থানার অন্তর্গত চাকুলিয়া সীমান্তের মেইন পিলার ৮৭ হতে ১৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে চাকুলিয়া মাঠ থেকে দুইটি ভারতীয় মহিষ উদ্ধার করেন। যার আনুমানিক মূল্য ২ লাখ ৬০ হাজার টাকা। উদ্ধার হওয়া মহিষ দর্শনা কাস্টমস অফিসে জমা দেয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন। এ ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে উপজেলার চাকুলিয়া গ্রামের সামউদ্দিনের ছেলে আব্দুল মমিন (২৫) ও আব্দুল আলিমের ছেলে আলমগীরকে (২৩) পলাতক আসামি করে মামলা করা হয়েছে। একই দিন মঙ্গলবার সকাল আনুমানিক সাড়ে ছয়টাপ দিকে গোপন সংবাদের ভিত্তিতে চুয়াডাঙ্গা ব্যাটালিয়নের (৬ বিজিবি) ঠাকুরপুর বিওপির টহল কমান্ডার সুবেদার মো. আব্দুল বারেক ফোর্স নিয়ে অভিযান চালিয়ে দামুড়হুদা থানার অন্তর্গত পিরপুরকুল্লা সীমান্তের মেইন পিলার ৯২ হতে ১৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে পিরপুরকুল্লা মাঠ থেকে দুইটি ভারতীয় মহিষ উদ্ধার করেন। যার আনুমানিক মূল্য ২ লাখ ৬০ হাজার টাকা। উদ্ধার হওয়া মহিষ দর্শনা কাস্টমস অফিসে জমা দেয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)