মেহেরপুরে মোটরসাইকেল-আলগামনের সংঘর্ষে আহত-৩

আপলোড তারিখঃ 2019-06-12 ইং
মেহেরপুরে মোটরসাইকেল-আলগামনের সংঘর্ষে আহত-৩ ছবির ক্যাপশন:
মেহেরপুর অফিস: মেহেরপুর সদর উপজেলার মদনাডাঙ্গায় মোটরসাইকেল ও অবৈধ আলগামনের মুখোমুখি সংঘর্ষে তিনজন আহত হয়েছেন। গতকাল মঙ্গলবার সকালের দিকে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় আহত মোটরসাইকেল চালক খালেদ হোসেনকে (২২) মেহেরপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকি দুইজন আলগামন যাত্রীদের প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। আহত খালেদ মেহেরপুর সদর উপজেলার খোকসা গ্রামের খায়রুল ইসলামের ছেলে। জানা যায়, মঙ্গলবার সকালের দিকে খালিদ মোটরসাইকেলযোগে নিজ গ্রাম থেকে মেহেরপুর আসার সময় মদনাডাঙ্গা গ্রামে বিপরীতগামী একটি আলগামনের সাথে মুখোমুখি সংঘর্ষে হয়। এ সময় স্থানীয় লোকজন খালেদকে উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালে ভর্তি করে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)