ঝিনাইদহে কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন

আপলোড তারিখঃ 2019-06-12 ইং
ঝিনাইদহে কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন ছবির ক্যাপশন:
ঝিনাইদহ অফিস: ঝিনাইদহে তিন দিনব্যাপী কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন করা হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুরে ঝিনাইদহ সদর উপজেলা চত্বর থেকে একটি র‌্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে গিয়ে শেষ হয়। র‌্যালি শেষে ফিতা কেটে মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক সরোজ কুমার নাথ। পরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাম্মী ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক সরোজ কুমার নাথ। বিশেষ অতিথি ছিলেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক কৃষিবিদ জিএম আব্দুর রউফ, সদর উপজেলা চেয়ারম্যান অ্যা. আব্দুর রশিদ, উপজেলা কৃষি অফিসার মোফাকখারুল ইসলাম। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বঙ্গবন্ধু কৃষি পুরষ্কারপ্রাপ্ত গ্রীণ চাষী ইদ্রিস আলী। অনুষ্ঠানটি পরিচালনা করেন উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার রোকনুজ্জামান। সদর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে তিন দিনব্যাপী এ মেলায় ১৫টি স্টল স্থান পেয়েছে। মঙ্গলবার শুরু হওয়া মেলা চলবে আগামী বৃহস্পতিবার পর্যন্ত।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)