এতিমখানার দাবি করলেন গাংনীর এমপি খোকন

আপলোড তারিখঃ 2019-06-12 ইং
এতিমখানার দাবি করলেন গাংনীর এমপি খোকন ছবির ক্যাপশন:
গাংনী অফিস: মেহেরপুর-২ (গাংনী) আসনের সংসদ সদস্য ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ সাহিদুজামান খোকন জাতীয় সংসদে গাংনী উপজেলার জন্য একটি সরকারি এতিমখানা দাবি করেছেন। গতকাল মঙ্গলবার বিকেলে জাতীয় সংসদে তিনি এ প্রস্তাব উপস্থাপন করেন। তিনি বলেন, ‘আমার নির্বাচনী এলাকা মেহেরপুর-২ গাংনী উপজেলা একটি অবহেলিত এলাকা। এই এলাকায় সরকারি কোনো এতিমখানা নেই। ব্যক্তিগত বা সামাজিকভাবে কয়েকটি এতিমখানা গড়ে উঠলেও সরকারিভাবে এতিমখানা না থাকায় আমাদের এতিমরা যথাযথভাবে তাদের লক্ষ্যে পৌছাতে পারছে না। তাই আমার এলাকার এতিমদের কথা বিবেচনা করে সরকারিভাবে একটি এতিমখানা তৈরী করা হবে কিনা।’ এ বিষয়ে মন্ত্রী নুরুজ্জামান আহম্মেদ বলেন, আগামীতে গাংনীতে অবশ্যই সরকারি এতিমখানা করা হবে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)