তাবলিগি দ্বন্দ্ব : দগ্ধ আব্দুর রহিম মারা গেলেন

আপলোড তারিখঃ 2019-06-11 ইং
তাবলিগি দ্বন্দ্ব : দগ্ধ আব্দুর রহিম মারা গেলেন ছবির ক্যাপশন:
সমীকরণ প্রতিবেদন: তাবলিগ জামাতের সাদপন্থী ও জুবায়েরপন্থীর দ্বন্দ্বের জেরে জুবায়েরপন্থীদের দেওয়া আগুনে দগ্ধ হয়ে অবশেষে মৃত্যু হলো আব্দুর রহিম (৩০) নামের এক ব্যক্তির। গতকাল সোমবার বেলা পৌনে তিনটায় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটের আইসিইউতে মারা যান তিনি। গত ১৯ মে রাতে অগ্নিদগ্ধ হওয়ার পর থেকে তিনি চিকিৎসাধীন ছিলেন। দগ্ধ আব্দুর রহিমের বড় ভাই আব্দুর রহমান জানান, গত ১৯ মে রাতে তারাবি নামাজের পরপর মসজিদের পাশ দিয়ে যাওয়ার পথে পেছন দিক থেকে জুবায়েরপন্থীর লোকজন রহিমের গায়ে পেট্রল দিয়ে আগুন ধরিয়ে দেয়। পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে স্থানীয় হাসপাতাল এবং পরে সেখান থেকে ওই দিন রাতে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি বিভাগে ভর্তি করান। তিনি আরো বলেন, আগে সবাই সাদ অনুসারী ছিল, পরে জুবায়ের অনুসারীদের মধ্যে বিরোধ হওয়ার পর থেকে জুবায়ের অনুসারীরা আমাদেরকে সকাল কর্মকা-কে বাধা দিয়ে আসছে। আর এ কারণেই আজ তার এই পরিস্থিতিতে পড়তে হলো। কিশোরগঞ্জ জেলার কটিয়াদি থানার পূর্ব পাড়ার মো. মোস্তফার ছেলে আব্দুর রহিম। পাঁচ ভাই, দুই বোনের মধ্যে সে দ্বিতীয়। এক সন্তানের জনক। তিনি তার মামার ব্যবসার (কসমেটিকস ও ব্যাগ) দেখা শুনার কাজ করেন। বার্ন ইউনিটের আবাসিক চিকিৎসক ডা. পার্থ শঙ্কর পাল জানিয়েছিলেন, তার শরীরের পেছনের দিক ঘাড় থেকে কোমর দুই হাত মুখসহ ২৫ শতাংশ দগ্ধ হয়েছে। তার অবস্থা আশঙ্কামুক্ত নয়। এ ঘটনায় তার মামা মামুনুর রশিদ বাদী হয়ে থানায় মামলা করেন। এর পর দুজনকে গ্রেপ্তার করা হয়।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)