নির্মাণকাজের তারে বিদ্যুস্পৃষ্টে ৬ শিশু, একজনের মৃত্যু

আপলোড তারিখঃ 2019-06-11 ইং
নির্মাণকাজের তারে বিদ্যুস্পৃষ্টে ৬ শিশু, একজনের মৃত্যু ছবির ক্যাপশন:
সমীকরণ প্রতিবেদন: লালমনিরহাটের আদিতমারীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ইয়াসিন আলী (৯) নামে এক শিশু নিহত হয়েছে। এ সময় আরও পাঁচ শিশুসহ ছয় জন আহত হয়েছে। লাইনের কাজ করার সময় মাটিতে থাকা তারে অসাবধানতাবশত বিদ্যুৎ সংযোগ দিলে তারা হতাহত হয় বলে জানা গেছে। গতকাল সোমবার দুপুরে আদিতমারী উপজেলার মহিষখোচা ইউনিয়নের দক্ষিণ বালাপাড়া আমেরতল এলাকায় এই ঘটনা ঘটে। আদিতমারী থানার ভারপ্রাপ্ত কর্তকর্তা (ওসি) সাইফুল ইসলাম এ তওসি সাইফুল ইসলাম বলেন, ‘মহিষখোঁচা ইউনিয়নের দক্ষিণ বালাপাড়া এলাকায় পল্লী বিদ্যুতের ঠিকাদার মেসার্স এসএস ট্রের্ডাসের কর্মচারীরা নতুন বৈদ্যুতিক লাইন নির্মাণ করছিলেন। এ সময় মাটিতে থাকা তারে হঠাৎই বিদ্যুৎ সংযোগ দিলে ওই রাস্তা দিয়ে যাওয়ার সময় স্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই ইয়াছিন নামে একজন শিশু মারা যায়। এই ঘটনায় আরও ছয়জন আহত হয়েছে। ঠিকাদারের তিনজন কর্মচারী পুলিশ হেফাজতে রয়েছে।’থ্য জানান।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)