ছবির ক্যাপশন:
মেহেরপুর অফিস:
মন্ত্রী পরিষদ বিভাগের সচিব সফিউল আলম মেহেরপুরের জেলা প্রশাসক (ডিসি) মো. আতাউল গনির সঙ্গে ভিডিও কনফারেন্সে কথা বলেছেন। গতকাল সোমবার বিকেলে অনুষ্ঠিত ভিডিও কনফারেন্সে জেলা প্রশাসক মো. আতাউল গনি মেহেরপুরে মেডিকেল কলেজ স্থাপনসহ বিভিন্ন বিষয় নিয়ে সচিবের সঙ্গে কথা বলেন। এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. ইবাদত হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. তৌফিকুর রহমান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাসুদুল আলম, গাংনী উপজেলা নির্বাহী কর্মকর্তা বিষ্ণুপদ পাল, মুজিবনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহিদা আক্তার, এনডিসি রাকিবুল হাসান, সহকারী কমিশনার মহিদুল ইসলাম, আরিফা সুলতানা প্রমুখ উপস্থিত ছিলেন।
