দামুড়হুদায় বিষপানে যুবকের আত্মহত্যা

আপলোড তারিখঃ 2019-06-11 ইং
দামুড়হুদায় বিষপানে যুবকের আত্মহত্যা ছবির ক্যাপশন:
নিজস্ব প্রতিবেদক: দামুড়হুদায় বিষপানে সাইফুল ইসলাম (৩৪) নামের এক যুবক আত্মহত্যা করেছেন। গতকাল সোমবার বেলা দুইটার দিকে নিজ এলাকার মাঠে কৃষিকাজে ব্যবহৃত বিষ পান করে বাড়িতে এসে পরিবারের সদস্যদেরকে জানালে, পরিবারের সদস্যরা তাঁকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে আসেন। নিহত সাইফুল ইসলাম দামুড়হুদা উপজেলার দলকা লক্ষীপুর গ্রামের স্কুলপাড়ার আনসার আলীর ছেলে। জানা যায়, সোমবার বেলা দুইটার দিকে নিজ এলাকার একটি মাঠের মধ্যে বিষ পান করে বাড়িতে এসে বিষপানের কথা জানান সাইফুল। এ সময় স্থানীয় ব্যক্তিদের সহায়তায় পরিবারের সদস্যরা তাঁকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতলে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে তাৎক্ষণিক চিকিৎসা দিয়ে হাসপাতালের পুরুষ মেডিসিন ওয়ার্ডে ভর্তি রাখেন। চিকিৎসাধীন অবস্থায় তাঁর অবস্থার উন্নতি না হওয়ায় তাঁকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়। এদিকে রাজশাহী যাওয়ার পথের মধ্যে সন্ধ্যা ছয়টার দিকে আলমডাঙ্গা উপজেলার জেহালা মোড়ে পৌঁছালে তাঁর মৃত্যু হয়। শেষ খবর পাওয়া পর্যন্ত নিহত ব্যক্তির লাশ চুয়াডাঙ্গা সদর হাসপাতালের মর্গে রাখা ছিল। এ ব্যাপারে চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জিহাদ খান বলেন, সাইফুল ইসলাম নামের এক ব্যক্তির বিষপানে আত্মহত্যার ঘটনায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে। এ ব্যাপারে তদন্ত চলছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)