আলমডাঙ্গায় গৃহবধূকে নির্যাতনের অভিযোগ

আপলোড তারিখঃ 2019-06-10 ইং
আলমডাঙ্গায় গৃহবধূকে নির্যাতনের অভিযোগ ছবির ক্যাপশন:
ভ্রাম্যমাণ প্রতিবেদক, আলমডাঙ্গা: আলমডাঙ্গার নতিডাঙ্গায় মোবাইল ফোনের টাকা চাইতে গেলে এক গৃহবধূকে শারীরিক নির্যাতনের অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটেছে গত শনিবার রাত আটটার দিকে। স্থানীয় ব্যক্তিদের সহযোগিতায় মুন্সিগঞ্জ পুলিশ ফাঁড়ির পুলিশ গৃহবধূ বিথী ও তাঁর চার বছরের কন্যাসন্তান রিয়াকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে চিকিৎসার জন্য পাঠায়। জানা গেছে, আলমডাঙ্গা উপজেলার বাড়াদী ইউনিয়নের নতিডাঙ্গা গ্রামের নুরনবীর ছেলে নাজমুলকে কিস্তিতে মোবাইল কিনে দেন তাঁর স্ত্রী বিথী খাতুন। প্রায় তিন মাস পার হলেও কিস্তির টাকা না দেওয়ায় শনিবার রাতে টাকা চাইতে গেলে নাজমুল ও তাঁর পিতা নুরনবী, ননদ নাজমা, শাশুড়ি কহিনুর মিলে বিথী ও তাঁর মেয়ে রিয়াকে মারধর করেন। এ মারধরে বিথী মারাত্মক আহত হন। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছিল বলে জানা গেছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)