জীবননগরে আবারও গাছসহ করিমনচালক আটক

আপলোড তারিখঃ 2019-06-10 ইং
জীবননগরে আবারও গাছসহ করিমনচালক আটক ছবির ক্যাপশন:
জীবননগর অফিস: জীবননগর সরকারি বন বিভাগের গাছ কাটার পর গাছসহ করিমনচালক আটক। গতকাল রোববার সকাল নয়টার দিকে এ ঘটনা ঘটে। এ সময় স্থানীয় জনগণ বন বিভাগের চারটি কাঁঠালগাছ, দুইটি আমলকিগাছসহ করিমনচালককে আটক করেন। স্থানীয় সূত্র জানায়, গতকাল সকালে বন বিভাগের মধ্যে দিয়ে একজন করিমনচালক গাছ নিয়ে যাচ্ছিলেন। এ সময় সন্দেহ হলে গাছসহ তাঁকে আটক করা হয়। এ ব্যাপারে করিমনচালক বলেন, ‘আমাকে গাছ নিয়ে যাওয়ার জন্য বন বিভাগের এক মালি ভাড়া করে আনেন। আমি তাঁর কথা মতো এ গাছ নিয়ে বাবলুর স’মিলে যাচ্ছিলাম। এর আগে কয়েকটি গাছ রেখেও এসেছি।’ এ ব্যাপারে বন কর্মকর্তা শরিফুল ইসলাম জানান, ‘আমরা কোনো গাছ বিক্রি করছি না, গাছগুলো ঝড়ে পড়ে যাওয়ার কারণে তা কেটে অফিসের জন্য কিছু চেয়ার-টেবিল বানাব বলেই স’মিলে পাঠাচ্ছিলাম। অন্য কোনো কারণ নেই।’

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)