গাংনীতে সজীব ওয়াজেদ জয় পরিষদের সম্মেলন অনুষ্ঠিত

আপলোড তারিখঃ 2019-06-10 ইং
গাংনীতে সজীব ওয়াজেদ জয় পরিষদের সম্মেলন অনুষ্ঠিত ছবির ক্যাপশন:
গাংনী অফিস: মেহেরপুর গাংনীতে সজীব ওয়াজেদ জয় পরিষদের সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার বিকালে গাংনী পাইলট স্কুল এন্ড কলেজে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সজীব ওয়াজেদ জয় পরিষদের জেলা সভাপতি আহসান হাবিব অনিকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদিকা নুর জাহান বেগম। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ সজীব ওয়াজেদ পরিষদের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) প্রকৌশলী এম আই তনয়, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক তরিকুল ইসলাম ও কেন্দ্রীয় উপআপ্যায়ন বিষয়ক সম্পাদক এখলাসুজ্জামান লিমন। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সজীব ওয়াজেদ জয় পরিষদের ইসলামী বিশ^বিদ্যালয়ের সাধারণ সম্পাদক মোঃ মহন, গাংনী ডিগ্রি কলেজ শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম সেন্টুসহ মেহেরপুর জেলা ও উপজেলার বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ। সম্মেলনে মাধ্যমে টোকন খন্দকারকে সভাপতি ও আশিকুর রহমান সবুজ সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়। অনুষ্ঠানটির সার্বিক পরিচালনায় ছিলেন সজীব ওয়াজেদ জয় পরিষদের সাধারণ সম্পাদক শাহীন রেজা।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)