মহেশপুরে স্ত্রীর সঙ্গে অভিমান : স্বামীর আত্মহত্যা

আপলোড তারিখঃ 2019-06-10 ইং
মহেশপুরে স্ত্রীর সঙ্গে অভিমান : স্বামীর আত্মহত্যা ছবির ক্যাপশন:
দত্তনগর প্রতিনিধি: ঝিনাইদহের মহেশপুরে স্ত্রীর ওপর অভিমান করে আলী হোসেন (৫৭) নামের এক ব্যাক্তি কীটনাশক পান করে আত্মহত্যা করেছেন। তিনি উপজেলার যাদবপুর ইউনিয়নের বদ্দিপুর গ্রামের মৃত মিয়াজানের ছেলে। গতকাল সকালে এ ঘটনা ঘটে। মহেশপুর থানা-পুলিশ সংবাদ পেয়ে রোববার সকালে বাড়ীর পাশের ধানখেত থেকে তাঁর লাশ উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালের মর্গে পাঠায়। প্রতিবেশীরা জানান, স্বামী-স্ত্রীর মধ্যে দীর্ঘদিন ধরে মান-অভিমান চলছিল। এ কারণেই আলী হোসেন কাউকে কিছু না বলে বাড়ি থেকে চলে যান। এ বিষয়ে মহেশপুর থানার উপপরিদর্শক শাহীন আলম জানান, লাশ উদ্ধার করে ঝিনাইদহ মর্গে পাঠানো হয়েছে। তদন্ত-পূর্বক ব্যবস্থা নেওয়া হবে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)